আজ , , ,

শরীয়তপুর জেলা পরিষদ প্রশাসকের জিয়াউর রহমান ও খালেদা জিয়ার মাজার জিয়ারত

শরীয়তপুর জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা সরদার একেএম নাসির উদ্দীন কালু সোমবার (৩০ মার্চ) রাজধানী ঢাকায় অবস্থিত শহীদ জিয়ার মাজার পরিদর্শন করেছেন।
পরিদর্শনকালে তিনি বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি ও স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি সাবেক চেয়ারপারসন খালেদা জিয়ার মাজার জিয়ারত করেন। এ সময় তিনি তাঁদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন।
জানা যায়, নবনিযুক্ত প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো তিনি এই মাজার পরিদর্শনে আসেন। মাজার প্রাঙ্গণে অবস্থানকালে তিনি দেশ ও জাতির কল্যাণ, উন্নয়ন এবং স্থায়ী শান্তি কামনা করে দোয়া করেন। একই সঙ্গে তিনি মহান আল্লাহর কাছে বাংলাদেশকে একটি সমৃদ্ধ, স্থিতিশীল ও গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার প্রার্থনা জানান।
এ সময় তাঁর সঙ্গে দলীয় নেতাকর্মী ও স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। তারা সম্মিলিতভাবে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। এছাড়াও দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
পরিদর্শন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে সরদার একেএম নাসির উদ্দীন কালু বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও দেশপ্রেম আজও জাতিকে অনুপ্রাণিত করে। তিনি আরও বলেন, দেশের বর্তমান প্রেক্ষাপটে গণতন্ত্র, উন্নয়ন এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
এদিকে, এই সফরকে দলীয় ও প্রশাসনিক দায়িত্ব পালনের অংশ হিসেবে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Share this news as a Photo Card


১৫ সেপ্টেম্বর ২০২৬

নড়িয়া সরকারি কলেজের শিক্ষার্থী উপর সন্ত্রাসী হামলার অভিযোগ

www.hongkar.com |
dailyhongkar