আজ , , ,

শরীয়তপুরে এনসিপি ও ছাত্রদলের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণে আহত ৫

শরীয়তপুরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় ককটেল বিস্ফোরণ ঘটানো হলে অন্তত ৫ জন আহত হয়। পরে খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এ ঘটনায় একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন দুই দলের নেতা-কর্মীরা।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদীকে গুলি করে হত্যা ও খুলনায় শ্রমিক শক্তির কেন্দ্রীয় কমিটির সংগঠক মোতালেব শিকদারের উপর গুলির প্রতিবাদ ও দোষীদের বিচারের দাবী জানিয়ে শরীয়তপুর শহরের চৌরাঙ্গী এলাকা দিয়ে বিক্ষোভ মিছিল নিয়ে যাচ্ছিলো এনসিপির নেতাকর্মীরা। মিছিলের মধ্যে এক ছাত্রদল কর্মীর মোটরসাইকেল ঢোকা নিয়ে কথা-কাটাকাটি ও এক পর্যায়ে সংঘর্ষের সৃষ্টি হয়। এসময় ককটেল বিস্ফোরণ ঘটানো হলে আহত হয় অন্তত ৫ জন। পরে আহতদের উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। এ ঘটনায় একে অপরের বিরুদ্ধে অভিযোগ দুই দলের নেতাকর্মীদের।
জেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল তালুকদার বলেন, আমাদের ছাত্রদলের এক কর্মীকে রাস্তা দিয়ে যাওয়ার সময় আটকে রাখে। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে আসলে আমাদের উপর অতর্কিত হামলা চালায় এনসিপির নেতাকর্মীরা। আমরা এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।
এদিকে পাল্টা অভিযোগ করে জেলা নাগরিক পার্টির (এনসিপি) সাবেক যুগ্ম সমন্বয়কারী সবুজ তালুকদার বলেন, আমরা হাদী হত্যার বিচার দাবিতে ও খুলনায় এনসিপি নেতার উপর গুলির প্রতিবাদে মিছিল নিয়ে যাচ্ছিলাম। ছাত্রদলের একটি ছেলে মোটরসাইকেল নিয়ে আমাদের মিছিলে ঢুকে যায় এবং আমাদের এক কর্মীর উপর হামলা চালায়। পরে আমরা তাকে ধরে রাখলে ছাত্রদলের সদস্য সচিব সোহেল ও তার লোকজন এসে আমাদের উপর দেশিয় অস্ত্র নিয়ে হামলা চালায়। আমরা ঘটনার সুষ্ঠু বিচার চাই।
বিষয়টি নিয়ে পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, এনসিপির মিছিলে একটি মোটরসাইকেল ঢুকে পড়া নিয়ে ছাত্রদলের সাথে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যাই এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। এ ঘটনায় অভিযোগের প্রেক্ষিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Share this news as a Photo Card


২৯ আগস্ট ২০২৬

এদেশে সরকার আসে সরকার যায় কিন্তু শ্রমিককের ভাগ্যের পরিবর্তন হয় না: আতিকুর রহমান

www.hongkar.com |
dailyhongkar