আজ , , ,

নড়িয়ায় কালবেলার তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

বর্ণিল আয়োজনে শরীয়তপুরের নড়িয়ায় উদযাপিত হয়েছে দেশের জনপ্রিয় জাতীয় দৈনিক কালবেলার তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী। প্রশাসনিক কর্মকর্তা, সাংবাদিক, রাজনৈতিক নেতা ও সুধীজনদের অংশগ্রহণে অনুষ্ঠানটি এক মিলনমেলায় পরিণত হয়।
সোমবার (২০ অক্টোবর) দুপুর ১২টায় নড়িয়া উপজেলা পরিষদের কনফারেন্স রুমে কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
দৈনিক কালবেলার উপজেলা প্রতিনিধি মো. ইলিয়াস মাহমুদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল কাইয়ুম খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লাকি দাস এবং নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজমুল হাসান।
এছাড়া বক্তব্য রাখেন দৈনিক নয়াদিগন্তের জেলা প্রতিনিধি বোরহান উদ্দিন রাব্বানী, এনটিভির জেলা প্রতিনিধি আব্দুল আজিজ শিশির, মাছরাঙা টিভির জেলা প্রতিনিধি মো. কবিরউজ্জামান, বৈশাখী টিভির জেলা প্রতিনিধি আব্দুল খালেক ইমন, স্টার নিউজের জেলা প্রতিনিধি মিরাজ সিকদার।
রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মমিনুল হক স্বপন মাঝি, জামায়াতে ইসলামীর উপজেলা পূর্ব শাখার আমীর কাজী আবুল বাশার, পশ্চিম শাখার আমীর ইঞ্জি. কাহেদ নজরুল, ইসলামী আন্দোলন বাংলাদেশের সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুস সালাম শিকারী এবং উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি নোমান চৌকিদার প্রমুখ।
বক্তারা বলেন, সত্য, সাহস ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে অল্প সময়ের মধ্যেই দৈনিক কালবেলা পাঠকের আস্থা অর্জন করেছে। তাঁরা কালবেলার উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
উপস্থিত ছিলেন দৈনিক মানবজমিনের প্রতিনিধি আলমগীর হোসেন আলম, রুপালী বাংলাদেশের প্রতিনিধি জাহাঙ্গীর ছৈয়াল, কালেরকন্ঠের প্রতিনিধি মাহবুব আলম, আর টিভির প্রতিনিধি আসাদ গাজী, দীপ্ত টিভির প্রতিনিধি সালাউদ্দির রুপম, এশিয়ান টিভির প্রতিনিধি রকি আহমেদ, দৈনিক ইনকিলাবের প্রতিনিধি রাব্বি ছৈয়াল, সংবাদের পাতার প্রতিনিধি আব্দুর জব্বার, ভোরের দর্পনের প্রতিনিধি নাহিদ হোসেন, রুদ্রবার্তার প্রতিনিধি মিনহাজুর রহমান সানমুন সহ বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা, সাংবাদিক, রাজনৈতিকবৃৃন্দ ও সুধীজন।

Share this news as a Photo Card


১৮ আগস্ট ২০২৬

শরীয়তপুরে তথ্য অফিসের উদ্যোগে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত

www.hongkar.com |
dailyhongkar