নড়িয়া উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে ‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ এ প্রতিপাদ্য নিয়ে মৎস্য সপ্তাহ পালন শুরু হয়েছে।
সোমবার (১৮ আগস্ট) সকালে এ উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা ও সফল মৎস্য চাষীদের মাঝে ক্রেস্ট বিতরণ করা হয়।
সকালে নড়িয়া উপজেলা পরিষদের সামনে থেকে শোভাযাত্রা শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়।
নড়িয়া উপজেলা মৎস্য অফিসার মো: জাকির হোসেন মৃধার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল কাইয়ুম খান। এসময় উপজেলা বিভিন্ন দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার বলেন, উপজেলা মৎস্য সম্পদের বিপুল বৈচিত্র্য ও সম্ভাবনা রয়েছে, মৎস্য সম্পদ রক্ষায় এগিয়ে আসার জন্য সবাইকে আহ্বান জানান। জাতীয় সম্পদ ইলিশ রক্ষায় জাটকা ও মা ইলিশ সংরক্ষণে কঠোর অভিযান পরিচালনা করা হবে। অনুষ্ঠান শেষে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ তিনজন সফল চাষীকে ক্রেস্ট এবং সার্টিফিকেট প্রদান করা হয়। তারা হলেন মের্সাস কীর্তিনাশা ফিশারীজ মোঃ রতন হাওলাদার, মৎস্য খামারের জাকির হোসেন ও পদ্মা মৎস্য খামারের মোঃ সেলিম।