আজ , , ,

বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে শরীয়তপুরে জেলা বিএনপির দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৮০ তম জন্মবার্ষিকী উপলক্ষে শরীয়তপুরে জেলা বিএনপির উদ্যোগে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
শুক্রবার (১৫ আগস্ট) বাদ আছর কেন্দ্রীয় জামে মসজিদে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক দুলাল খানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোফাজ্জল হোসেন ফকির, সহ-সভাপতি মান্নান মাদবর, যুগ্ম সাধারণ সম্পাদক বাদল বেপারী, প্রচার সম্পাদক রুহুল আমিন মুন্সি, সদর উপজেলা যুবদলের সভাপতি রুহুল আমিন বেপারী, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ন আহ্বায়ক অলিউল্লাহ খান, সদর উপজেলার সাবেক সাধারণ সম্পাদক সালাম মাঝি, উপজেলা জাসাসের সাবেক সভাপতি কামরুজ্জামান খান অপু, জেলা ছাত্রদলের আহবায়ক এইচএম জাকির, সদস্য সচিব সোহেল তালুকদার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসলাম মাহমুদ, রাসেল মাহমুদ, অলড্রিন তন্ময়, ইভান খান, সদস্য আবিদ খান।
এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
মাহফিলে দেশ ও জাতির কল্যাণ এবং বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Share this news as a Photo Card


২৬ আগস্ট ২০২৬

কিস্তি ক্রেতাদের আর্থিক ও সামাজিক সুরক্ষায় ওয়ালটন প্লাজার ‘কিস্তি ক্রেতা সুরক্ষা কার্ড’

www.hongkar.com |
dailyhongkar