আজ , , ,

শরীয়তপুরে টাইলস-স্যানেটারী-থাই-হার্ডওয়্যার ব্যবসায়ীদের কমিটি গঠন

শরীয়তপুর জেলা শহরে টাইলস, স্যানেটারী, থাই ও হার্ডওয়্যার ব্যবসায়ী সংগঠনের নতুন কমিটি গঠিত হয়েছে। ১ মে বৃহস্পতিবার রাত ৯টার দিকে জেলা শহরের ড্রিমল্যান্ড রেস্তোরা ও পার্টি হাউজে পালং বাজার কমিটির সভাপতি মাহবুব আলম তালুকদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কমিটির ঘোষণা দেন। শরীয়তপুর টাইলস হাউজের সত্ত্বাধিকারী মো. ইলিয়াস ঢালী কে সভাপতি ও মাহমুদ টাইলস হাউজের আবুল হাসেম মোল্লাকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্যের এই কমিটি ঘোষণা করা হয়।
কমিটির সহ-সভাপতি হয়েছেন টাইলস সিটির সোহাগ মাদবর, মিনহাজ থাই এন্ড গ্লাস হাউজের গাজী মো. সাইদুল ইসলাম স্বপন। সহ-সাধারণ সম্পাদক মা মেটাল এন্ড থাই গ্লাস হাউজের মো. দেলোয়ার হোসেন মালত। সাংগঠনিক সম্পাদক বেপারী থাইর মো. আনোয়ার বেপারী, কোষাধ্যক্ষ রহমান টাইলস এন্ড সেনেটারীর শামীম রেজা, প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক সুকণ্যা এন্টারপ্রাইজের বিএম সোহাগ, আইন বিষয়ক সম্পাদক রিজওয়ান টাইলসের মাসুদুর রহমান রাসেল।
নির্বাহী সদস্যের পদ পেয়েছেন টাইলস ওয়ার্ল্ডের সুজন জোসেন (মালিক সরদার), জে.এন্ড. আরের নাহিদ বেপারী, পার্থ টাইলসের আকতার হোসেন ঢালী, রেনু এন্টারপ্রাইজের রাকিব মাঝি, রোমান এন্টারপ্রাইজের রুবেল ও ভাই ভাই হার্ডওয়্যারের মাসুদ রাড়ী।
নতুন এই কমিটির উপদেষ্টা পরিষদের রয়েছেন স্নেহা এন্টারপ্রাএজর বোরহান উদ্দিন রব্বানী ও শরীয়তপুরে টাইলস ব্যবসার জনক রহমান টাইসসের প্রতিষ্ঠাতা আব্দুর রহমান।
ব্যবসায়ীদের কল্যাণে উপদেষ্টা পরিষদের পরামর্শ অনুযায়ী এই কমিটি কাজ করবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

Share this news as a Photo Card


২৫ আগস্ট ২০২৬

কক্সবাজার সমুদ্র সৈকতে বিপিজেএফের পরিচ্ছন্নতা অভিযান

www.hongkar.com |
dailyhongkar