আজ , , ,

ভেদরগঞ্জ পৌরসভায় দুদকের অভিযান

কর্মচারী নিয়োগে ও পৌর ভবন নির্মাণে অনিয়মের অভিযোগে ভেদরগঞ্জ পৌরসভায় অভিযান চালিয়েছে দুদক।
রবিবার (২৭ এপ্রিল) দুপুরে দুদক মাদারীপুর-শরীয়তপুর সমন্নিত কার্যালয়ে সহকারি পরিচালক সাইদুর রহমান অপুর নেতৃত্বে ৫ সদস্যের একটি টিম এ অভিযান চালায়।
এ সময় তারা পৌর ভবনের নকশা ও কর্মচারী নিয়োগের বিষয়ে অনিয়মের আলামত পাওয়ার কথা জানান।
সহকারি পরিচালক সাইদুর রহমান অপু বলেন, আমরা নিয়োগের বিষয় অভিযোগ পেয়েছি যে কার্যসহকারী ও পাম্প চালক ৩টি পদে ব্যাপক অনিয়ম হয়েছে। এ কার্যালয়ের তৎকালিন সহকারি প্রকৌশলী ও ভারপ্রাপ্ত সচিব নিয়োগ কমিটি সদস্য সচিব হয়ে তার আপন ভাই নুর হোসেন কে নিয়োগ দিয়েছেন। এটা বিধিতে পরে কি না তা আমরা তদন্ত করে দেখছি। এ ছারা ভবন নির্মাণে নকাশা অনুযায় নির্মাণ করা হয়নি মর্মে আমাদের প্রতিয়মান হয়েছে। আমরা তাদের কাছে নথিপত্র চেয়েছি। তারা যথাযথ প্রমাণাদি উপস্থাপনে ব্যর্থ হলে আইনগত পদক্ষেপ নিবো।
এ বিষয়ে পৌরসভার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা আব্দুল আলীম মোল্যাকে বার বার ফোন ও ক্ষুদে বার্তা পাঠিয়েও তার মতামত পাওয়া যায়নি।
পৌর হিসাব রক্ষক মোঃ জাহাঙ্গীর আলম বলেন, দুদক অভিযান চালিয়েছে সত্য তবে আমি এখন বদলী হয়ে গোসাইরহাট পৌরসভা যোগদান করেছি।

Share this news as a Photo Card


১২ অক্টোবর ২০২৬

ডামুড্যায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহ নিয়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

www.hongkar.com |
dailyhongkar