আজ , , ,

যুবলীগ নেতার চান্দনীর বাড়ি থেকে দেশীয় অস্ত্র উদ্ধার

যুবলীগ নেতার বসত বাড়িতে দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। ১৬ ডিসেম্বর সকালে ভোজেশ্বর পুলিশ ফাঁড়ি ও নড়িয়া থানা পুলিশ ভোজেশ্বর ইউনিয়ন ৫ নং ওয়ার্ড যুবলীগ সভাপতি আলী হোসেন মোল্যার বাড়ি থেকে এই দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধারকৃত দেশীয় অস্ত্রের মধ্যে রয়েছে রামদা, ছুঁরি, তলোয়ার ইত্যাদি। পুলিশের উপ¯ি’তি টের পেয়ে যুবলীগ নেতা আলী মোল্যা পালিয়ে যায়। পরে তার স্ত্রী শাহনাজ বেগমকে আটক করা হয়।
পুলিশ ও ¯’ানীয় সূত্রে জানা গেছে, নড়িয়া উপজেলার চান্দনী এলাকায় আলী হোসেন মোল্যার বাড়িতে বিজয় দিবস উদযাপিত হ”েছ এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে যায়। পুলিশ দেখে এক ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে সেখান থেকে দৌড়ে পালায়। পরে যুবলীগ নেতার বাড়িতে তল্লাশি চালিয়ে বিভিন্ন ধরণের আরো ৭টি ধারালো দেশীয় অস্ত্র পাওয়া যায়।
অভিযান পরিচালনাকারী পুলিশ উপ-পরিদর্শক হারুন বলেন, যুবলীগ নেতা ও বাড়ির মালিক আলী হোসেন মোল্লা পুলিশ দেখে পালিয়ে যায়। উদ্ধারকৃত অস্ত্র সম্পর্কে তথ্য উদ্ধারের জন্য তার স্ত্রী শাহনাজ বেগমকে আটক করা হয়েছে।

Share this news as a Photo Card


০৬ আগস্ট ২০২৬

শরীয়তপুরে ডেঙ্গু প্রতিরোধে মানবতার আলো ফাউন্ডেশনের র‌্যালি

www.hongkar.com |
dailyhongkar