আজ , , ,

শরীয়তপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

শরীয়তপুর জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।
শনিবার (১৪ ডিসেম্বর) বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবস উপলক্ষে দোয়া মোনাজাত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম পিপিএম (সেবা), বাংলাদেশ জামায়াতে ইসলামীর ফরিদপুর অঞ্চল টিম সদস্য আলহাজ্ব মাওলানা খলিলুর রহমান, সিভিল সার্জনের প্রতিনিধি সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আলবিদা মোহাম্মদ সানাউল্লাহ।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাদিয়া জেরীনসহ মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন দপ্তর প্রধান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, জনপ্রতিনিধিগণ।

Share this news as a Photo Card


১৮ আগস্ট ২০২৬

শরীয়তপুরে নকল পণ্য বিক্রি করায় এক বছরের কারাদন্ড, পণ্যসহ পিকাপ জব্দ

www.hongkar.com |
dailyhongkar