শরীয়তপুরে জাতীয়তাবাদী দল বিএনপি রোববার (১০ নভেম্বর) বিকাল ৪ টায় জেলা শরীয়তপুর জেলা বিএনপি’র সভাপতি ও সাবেক এমপি শফিকুর রহমান কিরন ও সাধারণ সম্পাদক সরদার এ কে এম নাসির উদ্দীন কালুর নেতৃত্বে বিক্ষোভ মিছিল করেছে।
স্বৈরাচার খুনি হাসিনা ও তার দোসরদের দেশবিরোধী ষড়যন্ত্র ও অপতৎপরতার বিরুদ্ধে শরীয়তপুরে বিক্ষোভ মিছির করেছে বিএনপি, যুবদল, ছাত্রদল, গণঅধিকার পরিষদসহ অন্যান্য শরীকদল বিক্ষোভ মিছিল বের করে।
মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে আলোচনা সভায় মিলিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেল বিএনপি’র সহ-সভাপতি শাহ আব্দুস সালাম, উপজেলা বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মোল্লা, সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদ টিপু, কৃষক দলের সভাপতি হারুন অর রশিদ, যুব দলের সভাপতি আরিফুউজ্জামান মোল্যা, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লিটন মুন্সি, যুবদল নেতা সাবেক ভিপি নাজমুল হক বাদল তালুকদার, আক্তার মাঝি, ছাত্রদল নেতা পান্থ তালুকদার সহ বিএনপি’র অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
জেলা বিএনপি’র সভাপতি শফিকুর রহমান কিরন বলেন, ভোটাধিকার ছাড়া গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হতে পারে না। তাই আমরা সকল দল মিলে অন্তবতীকালীন সরকারকে সহযোগিতা করব ইনশাল্লাহ। যাতে আওযামীলীগের দোসরা ষড়যন্ত্র করে দেশকে অশান্তি করতে না পারে। এসময় তিনি সকল নেতাকর্মীদেরকেত সজাগ থাকার আহ্বান জানান।