আজ , , ,

“পদ্মা পারের জীবনযুদ্ধ” শীর্ষক মাঠ মহড়া অনুষ্ঠিত

বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউ এফ পি) এর অর্থায়নে, শরীয়তপুর ডেভেলপমেন্ট সোসাইটি (এসডিএস) এর বাস্তবায়নে। ভেদরগঞ্জ উপজেলা পদ্মা মেঘনার মোহনাস্থল চরসেন্সাস ইউনিয়নে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি’র আয়োজনে অনুষ্ঠিত হয়েছে “পদ্মা পারের জীবনযুদ্ধ” শীর্ষক মাঠ মহড়া।
মঙ্গলবার (২২ অক্টোবর) সন্ধ্যায় স্থানীয় তারাবুনিয়া হাইস্কুল মাঠে এ মহড়া অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মহড়ার শুভ উদ্বোধন করেন ভেদরগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ুন কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসডিএসের পরিচালক বিএম কামরুল হাসান বাদল, সদর উপজেলা সমবায় কর্মকর্তা ইফতেখার হাসান, সহকারী পরিচালক (মানব সম্পদ) অমলা দাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের কর্মসহকারী মোহাম্মদ হাবিবুর রহমান।
তারাবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ তাবারাক হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে চরসেনসাস ইউনিয়ন পরিষদ সচিব ও ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এই মহড়ার লক্ষ্য ছিল পদ্মা নদীর অববাহিকায় দুর্যোগের পূর্বাভাস অনুযায়ী সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে মানুষের জীবন ও সম্পদ রক্ষা এবং দুর্যোগ ব্যবস্থাপনা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করা।
মহড়ায় “পদ্মা পারের জীবনযুদ্ধ” নাটকটির মাধ্যমে স্থানীয় জনগণের দুর্যোগের বিরুদ্ধে লড়াই এবং প্রতিকূলতার সাথে খাপ খাইয়ে নেওয়ার সংগ্রামী চেতনা সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়। বন্যার পূর্বাভাসভিত্তিক আগাম সতর্কতামূলক কর্মসূচির আওতায় এই নাটক স্থানীয় জনগণের মধ্যে দুর্যোগ মোকাবেলায় সচেতনতা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এফ,এম হানিফ এর উপস্থাপনায় পদ্মা পাড়ের জীবন যুদ্ধ মহড়াটি পরিবেশন করে অদিতি নাট্য গোষ্ঠী।

Share this news as a Photo Card


১৫ সেপ্টেম্বর ২০২৬

নড়িয়া সরকারি কলেজের শিক্ষার্থী উপর সন্ত্রাসী হামলার অভিযোগ

www.hongkar.com |
dailyhongkar