আজ , , ,

শরীয়তপুরে পল্লী বিদ্যুৎ কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

শরীয়তপুরে চুক্তিভিত্তিক ও অনিয়মিত কর্মচারীদের হয়রানি বন্ধ ও চাকুরী নিয়মিত করণের দাবিতে পল্লী বিদ্যুৎ কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন করা হয়েছে। সোমবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১ টা থেকে ১২ টা পর্যন্ত ঘন্টাব্যাপি শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যালয়ে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতির কয়েকশ কর্মকর্তা-কর্মচারী অংশগ্রহণ করেন। এসময় বক্তব্য রাখেন, শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম প্রকৌশলী দেলোয়ার হোসেন, ডিজিএম নির্বাহী প্রকৌশলী জসিম উদ্দিন, এজিএম (অর্থ) সেলিম হাসান, এজিএম (আইটি) নাজমুল হাসান, জুনিয়র ইঞ্জিনিয়ার (আইটি) নাঈমুল ইসলাম, জুনিয়র ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ আল মামুন প্রমূখ।
এসময় বক্তারা বলেন, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃক নিম্নমানের বৈদ্যুতিক মালামাল ক্রয় ও সরবরাহ, প্রয়োজনীয় মালামাল ও জনবলের কৃত্রিম সংকট তৈরি করে গ্রাহক পর্যায়ে বিভ্রান্তিমূলক তথ্য ছড়িয়ে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীগণকে হয়রানি করার প্রতিবাদে এবং গ্রাহকপ্রান্তে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য দ্বৈতনীতি পরিহারপূর্বক “বিআরইবি-পিবিএস” একীভূতকরণসহ অভিন্ন চাকুরী বিধি প্রণয়ন ও সকল চুক্তিভিত্তিক ও অনিয়মিত কর্মচারীদের চাকুরি নিয়মিত করণের দাবি দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে শতভাগ গ্রাহক সেবা চালু রেখে সারা দেশে একযোগে শান্তিপূর্ণ কর্মসূচী পালন করছি আমরা।

Share this news as a Photo Card


০৬ সেপ্টেম্বর ২০২৬

ভেদরগঞ্জে বাংলাদেশ জাতীয় গ্রীষ্মকালিন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান

www.hongkar.com |
dailyhongkar