আজ , , ,

শরীয়তপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের শুভেচ্ছা মতবিনিময়

সারাদেশে যখন পুলিশের উপর হামলা, হত্যা ও অস্ত্র লুট হয়েছে তখন শরীয়তপুরের সাংবাদিক ও জনগণের সহযোগিতায় পুলিশ বাহিনী সুন্দর ভাবে থাকতে পেরেছে। পুলিশ বাহিনীর উপর বড় একটা দুর্যোগ গিয়েছে তাই পুলিশ বাহিনী এখনও পুরোপুরি কাজ শুরু করতে পারেনি। আমি যোগদান পরবর্তী সকল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাদের কাজে নামার নির্দেশ দিয়েছি। জনমানুষের সেবা নিশ্চিত করতে হবে।
শরীয়তপুর জেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া সাংবাদিকদের সাথে শুভেচ্ছা মতবিনিময় সভায় সোমবার দুপুরে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে নবাগত পুলিশ সুপার মো. নজরুল ইসলাম একথা বলেছেন।
তিনি আরো বলেন, কিশোর গ্যাং, ইভটিজিং, মাদকসহ সকল অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন। দায়িত্ব পালনের পাশাপাশি পুলিশকে মানবিক দায়িত্বও পালন করতে হয়। নদী থেকে বালু উত্তোলন ঠেকাতে নৌ পুলিশ কাজ করে। তবুও জেলা পুলিশের দায়িত্ব থেকে যায়। আমরা সকল সময় আপনাদের সহযোগিতা প্রত্যাশা করি।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার তানভীর হায়দার শাওন, পালং মডেল থানা অফিসার ইনচার্জ মো. জালাল উদ্দিন ও ডিআইও-১ মো. কামরুল হাসানসহ জেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card


০৯ আগস্ট ২০২৬

নড়িয়ায় রাতের আঁধারে বসত বাড়ি ভাংচুর করে লুটপাটের অভিযোগ

www.hongkar.com |
dailyhongkar