পপুলার লাইফ ইনন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের চাঁদপুর অঞ্চলের কর্মকর্তাদের নিয়ে ব্যবসা উন্নয়ন ও পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) চাঁদপুর কোম্পানির সার্ভিস সেল কার্যালয়ে অনুষ্ঠিত উক্ত পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত হোসেন।
কোম্পানির প্রকল্প ইনচার্জ দেলোয়ার হোসেন উজ্জ্বল এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কোম্পানির ঊর্ধ্বতন উপ-ব্যবস্থাপনা পরিচালক (ব্র্যাঞ্চ কন্ট্রোল) সৈয়দ মোতাহার হোসেন, উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ কামাল হোসেন মহসিন, উপ-ব্যবস্থাপনা পরিচালক এনামুল হক, প্রকল্প পরিচালক সোলাইমান হোসেন সোহাগ। এসময় উপস্থিত ছিলেন কোম্পানির চাঁদপুর জেলার বাছাইকৃত উন্নয়ন কর্মকর্তাগণ। প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন।