কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সাবেক সংসদ সদস্য জাফর আলম ও বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান, সাবেক সংসদ সদস্য মেজর জেনারেল (অব:) সৈয়দ মোহাম্মদ ইবরাহীম বীর প্রতীকসহ ৩৯ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
বুধবার ২৮ আগস্ট আলী হায়দার নামে এক ব্যক্তি চকরিয়া উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে এ মামলাটি দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে কক্সবাজার পি. বি. আই. কে তদন্ত সাপেক্ষে প্রতিবেদন দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন।
এ মামলায় চকরিয়া উপজেলার কয়েকজন চেয়ারম্যান ছাড়াও আওয়ামীলীগ ও যুবলীগের নেতাকর্মীদের আসামী করা হয়েছে।
আলী হায়দার মামলার বিবরণে জানান, ২০০৯ সালের ১ জানুয়ারি সকাল ১০টায় আসামীগণ বিভিন্ন ধরনের অবৈধ অস্ত্র নিয়ে ফাকা গুলি করে বাদির ইজারাকৃত চিংড়িঘেরে অবৈধ অনুপ্রবেশ করে। তখন আসামিরা বাদির কাছ থেকে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে। এক পর্যায়ে আসামিরা তার চিংড়িঘেরটি জবর দখল করে নিয়ে নেয়।
ওই সময় আসামীগণ তার চিংড়ি ঘেরে লুটপাট চালিয়ে ঘেরে থাকা ২টি ইঞ্জিন চালিত বোট ও ৫টি নৌকাসহ ১৫ লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে যায়। তাদের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় অভিযোগ দায়েরের চেষ্টা করলে তারা রাজনৈতিক প্রভাব বিস্তার করায় কোন অভিযোগ দেওয়া সম্ভব হয়নি।