হাফসা নাসরিন এর ষষ্ঠ মৃত্যুবার্ষিকী বিভিন্ন কর্মসূচীর মাঝ দিয়ে পালিত হয়েছে। লন্ডন প্রবাসী বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষানুরাগী, মরহুম সরদার সেকান্দার আলী কল্যান ট্রাস্টের চেয়ারম্যান সরদার আব্দুস ছাত্তার তরুন এর স্ত্রী তৎকালিন ইতালী প্রবাসী হাফসা নাসরিন। স্বামী ও ২ পুত্রসহ দেশে বেড়াতে এসে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ২০১৮ সালের ৬ আগস্ট ঢাকাস্থ আনোয়ার হোসেন মেডিকেলে ইন্তেকাল করেন। পরে তাকে স্বামীর বাড়ি ভেদরগঞ্জ উপজেলার মহিষার ইউনিয়নের পম গ্রামে দাফন করা হয়।
গত ৬ আগস্ট ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে ভেদরগঞ্জ উপজেলায় মরহুমার স্বামীর বাড়ী ও পিতার বাড়ীতে পৃথক পৃথক অনুষ্ঠানে মধ্য দিয়ে দিনটি পালিত হয়েছে।
দিবসের কর্মসূচীর মধ্যে ছিল দোয়া মিলাদ, তাবারক বিতরণ। তার স্বামীর বাড়ী মহিষার ইউনিয়নের পম গ্রাম ও আশপাশের সকল মসজিদে কোরআন খানি, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এছাড়া তার পিতার বাড়ী ভেদরগঞ্জ পৌরসভার বিভিন্ন মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।