শরীয়তপুরের ডামুড্যায় সংখ্যালঘু সম্প্রদায়ের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে জামায়াত ইসলাম ও ইসলামী ছাত্র শিবিরের সদস্যরা পাহারা দিচ্ছেন।
বুধবার (৭ আগস্ট) সকাল থেকে উপজেলার ডামুড্যা পৌরসভা এলাকায় সর্বজনীন শারদীয় দূর্গা মন্দিরে পাহারা দিতে দেখা যায় তাদের।
ডামুড্যা পৌরসভা জামায়েত ইসলামের আমির আতিকুর রহমান কবির বেপারী বলেন, কেন্দ্রীয় জামায়েত ইসলামের আমিরের নির্দেশনা অনুযায়ী রাষ্ট্রীয় সম্পদ রক্ষা ও সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা দেওয়ার লক্ষ্যে প্রত্যেকটি ইউনিয়নে ওয়ার্ডে কমিটি গঠন করে কাজ করছি। আমরা চাচ্ছি দুষ্কৃতকারী কোন পক্ষ যেন অরাজকতার সৃষ্টি না করতে পারে।
দায়িত্ব পালন করা শিবির কর্মী দ্বীন ইসলাম বলেন, আমরা কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী সংখ্যালঘু সম্প্রদায়ের জান-মালের নিরাপত্তা এবং রাষ্ট্রীয় সম্পদ রক্ষার জন্য পাহারা দিচ্ছি। কোন গোষ্ঠী যেন সুযোগ নিতে না পারে সেটাও নিশ্চিতে আমরা কাজ করছি। তিনি আরো বলেন, কেন্দ্রীয় নেতাদের কাছ থেকে যে পর্যন্ত নির্দেশনা না আসবে সে পর্যন্ত আমরা সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তার দায়িত্ব নিব।
এসময় ডামুড্যা পৌরসভা পুজা উদযাপন কমিটির সভাপতি প্রাণ কৃষ্ণ মালো বলেন, জামায়তে ইসলাম আমাদের ধর্মীয় উপাসনালয় সহ আমাদের নিরাপত্তার দায়িত্ব নিয়েছে এমন উদ্যোগের জন্য আমরা তাদের কে ধন্যবাদ জানাই।