আজ , , ,

ছয়গাঁও ও মহিষারে বিজয় মিছিল ও মিষ্টি বিতরণ

শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার খবর জানার পর পরই ভেদরগঞ্জে আনন্দ উল্লাস শুরু হয়ে যায়। সোমবার বেলা সাড়ে ৩টার কিছু পর ছাত্র-জনতা ভেদরগঞ্জ উপজেলার মহিষার ইউনিয়নের সাজনপুর বাজারে ও ছয়গাঁও ইউনিয়নের বাংলাবাজারে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হন। সেখান থেকে আনন্দ মিছিল নিয়ে বিভিন্ন স্থানে উল্লাস করেন তারা। এতে নানা শ্রেণি- পেশার মানুষ অংশ নেন। জাতীয় পতাকা জড়িয়ে ও বাদ্য বাজিয়ে আনন্দ মিছিল করা হয়। পরে উভয় স্থানেই মিষ্টিও বিতরণ করা হয়েছে।
ছয়গাঁও এ মিছিলে নেতৃত্বদেন সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা কামরুল হাসান ভুট্টো। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা শ্রমিকদলের সভাপতি হাজি আব্দুল কাইয়ুম চুন্নু, বিএনপি নেতা কবির সরদার, মাস্টার নিলিম কাজি, সেন্টু সরদার প্রমুখ।

Share this news as a Photo Card


০৬ সেপ্টেম্বর ২০২৬

ভেদরগঞ্জে বাংলাদেশ জাতীয় গ্রীষ্মকালিন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান

www.hongkar.com |
dailyhongkar