আজ , , ,

ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি’র ডামুড্যা থানা পরিদর্শন

শরীয়তপুরের ডামুড্যা থানা পরিদর্শন করলেন ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মারুফ হোসেন সরদার বিপিএম ও পিপিএম।
মঙ্গলবার (১৬ জুলাই) দুপুরে ডামুড্যা থানা পরিদর্শনে আসেন অতিরিক্ত ডিআইজি মারুফ হোসেন সরদার। এসময় ডামুড্যা থানার অফিসার ইনচার্জ এমারত হোসেন তাকে ফুলেল শুভেচ্ছা জানান। থানা ও থানার কম্পাউন্ড পরিদর্শণসহ থানার অফিসারদের সাথে মতবিনিময় করেন তিনি এবং তাদেরকে নানান দিক নির্দেশনা প্রদান করেন। এ সময় ডামুড্যা থানার অবকাঠামো দেখে প্রশংসা করেন অতিরিক্ত ডিআইজি মারুফ হোসেন সরদার।
পরিদর্শনকালে পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্য করে তিনি বলেন, মাদকের সাথে তাদের ভূমিকা যেনো কঠোর থাকে। কোন প্রকার অপরাধী বা অপরাধের সাথে যেন তারা কোন আপোষ না করেন। অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলার পুলিশ সুপার মোঃ মাহবুবুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার গোসাইরহাট (সার্কেল) আবু সাঈদ, ডামুড্যা থানার অফিসার ইনচার্জ এমারত হোসেন, ওসি তদন্ত মোঃ আব্দুস সালামসহ থানার অন্যান্য এস আই, এএসআইগণ।

Share this news as a Photo Card


২৫ আগস্ট ২০২৬

কক্সবাজার সমুদ্র সৈকতে বিপিজেএফের পরিচ্ছন্নতা অভিযান

www.hongkar.com |
dailyhongkar