আজ , , ,

পারিবারিক কবরস্থানে সমাহিত মাওলানা দলিল উদ্দিন

শরীয়তপুর কোর্ট ও কালেক্টরেট মসজিদের সাবেক ইমাম ও খতিব, শরীয়তপুর ইসলামিয়া সিনিয়র কামিল মাদ্রাসার শিক্ষক, বিশিষ্ট আলেমে দ্বীন আলহাজ্ব মাওলানা দলিল উদ্দিন মোল্যা আর নেই। ১৩ জুলাই রাত সাড়ে ১০ টায় চিকিৎসাধীন অবস্থায় ঢাকাস্থ’ ইবনে সিনা হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মরহুম আলহাজ্ব মাওলানা দলিল উদ্দিন রাজনৈতিক জীবনে ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী শরীয়তপুর জেলার প্রবীন রুকন, জেলা কর্মপরিষদের সাবেক সদস্য ও শরীয়তপুর সদর উপজেলার সাবেক আমীর, এছারাও মাদরাসা শিক্ষক সমিতি সদর উপজেলা সভাপতি ছিলেন। কর্মজীবনে তিনি ছিলেন শরীয়তপুর কোর্ট মসজিদের ইমাম ও শরীয়তপুর ইসলামিয়া কামিল মাদরাসার অবসরপ্রাপ্ত শিক্ষক।
মৃত্যুকালে তিনি ২ স্ত্রী ৫ ছেলে, ৩ কন্যাসহ বহু আত্মীয়-স্বজন রেখে গেছেন। তার ২ ছেলে শরীয়তপুর জেলা জজ কোর্টের আইনজীবী এডভোকেট মহিউদ্দিন শাহিন ও এডভোকেট কুতুবউদ্দিন। রবিবার (১৪ জুলাই) মরহুমের প্রথম নামাজে জানাজা বাদ জোহর শরীয়তপুর পৌর ঈদগাহ মাঠে ও ২য় জানাজা তার গ্রামের বাড়ি বিনোদপুর বাদ আসর অনুষ্ঠিত হবার পরে পারিবারিক করবস্থানে দাফন করা হয়।
শরীয়তপুর পৌর ঈদগাহ মাঠে অনুষ্ঠিত জানাজায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ সাইফুদ্দিন গিয়াস, শরীয়তপুর পৌরসভা মেয়র এ্যাডভোকেট পারভেজ রহমান জন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান উজ্জল, এনডিসি মোঃ সোহেল রানা, জিপি আলহাজ্ব আলমগীর মুন্সী, শরীয়তপুর ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মিজানুর রহমান, শরীয়তপুর জেলার সাবেক আমীর ও ফরিদপুর অঞ্চল টীম সদস্য মাওলানা খলিলুর রহমান প্রমূখ।
মাওলানা দলিল উদ্দিন মোল্লার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী শরীয়তপুর জেলার আমীর অধ্যক্ষ মাওলানা আবদুর রব হাসেমী, জেলা নায়েবে আমীর ও কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য কেএম মকবুল হোসাইন ও ভারপ্রাপ্ত জেলা সেক্রেটারি মাওলানা মনিরুজ্জামান ।
শোকবানিতে তারা বলেন, আল্লাহ পাক তার সকল অপরাধ ক্ষমা করে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন। তার শোকাহত পরিবার-পরিজনদের এ শোক সহ্য করার তৌফিক দান করুন।
মাওলানা দলিল উদ্দিন মোল্লার ইন্তেকালে আরো শোক প্রকাশ করেছেন, শরীয়তপুর জেলার সাবেক আমীর ও ফরিদপুর অঞ্চল টীম সদস্য মাওলানা খলিলুর রহমান, জামিয়াতুল মুদ্দাসসিরিন শরীয়তপুর জেলার সভাপতি শরীয়তপুর ইসলামিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মিজানুর রহমান, শিক্ষক ফেডারেশন শরীয়তপুর জেলার সভাপতি সাবেক উপাধ্যক্ষ মাওলানা জাফর আহমদ।

Share this news as a Photo Card


১৫ সেপ্টেম্বর ২০২৬

ডামুড্যায় নকল ঔষধ প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত

www.hongkar.com |
dailyhongkar