শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. রাজিবুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. ইঞ্জিনিয়ার ওয়াছেল কবির গুলফাম । এ সময় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার ভূমি মোঃ ইমামুল হাফিজ নাদিম, সখিপুর থানা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আতিকুর রহমান মানিক সরকারসহ বিভিন্ন ইউপি চেয়ারম্যান, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।