আজ , , ,

না ফেরার দেশে আলহাজ্ব শামসুর রহমান

শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার, নলমুড়ী ইউনিয়নের হাটুরিয়া মিয়া বাড়ির কৃতি সন্তান, বে-গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আলহাজ্ব শামসুর রহমান (শাহজাদা মিঞা) আর নেই।
দানবীর, বিশিষ্ট শিল্পপতি সিআইপি, সর্বজন সম্মানিত, ব্যক্তিত্ব সম্পূণ্য, জেলার শ্রদ্ধেয় এ মানুষটি সোমবার (১৩ মে) স্থানীয় সময় রাত ৯ টায় সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি স্ত্রী, তিন পুত্র, দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন। মানবদরদী, শিক্ষানুরাগী, দানবীর এ মানুষটির মৃত্যুর সংবাদে শরীয়তপুর জেলার সর্বত্র শোকের ছায়া বিরাজ করছে।
বিশিষ্ট শিল্পপতি ও ব্যবসায়ী শামসুর রহমান ছিলেন একজন দানশীল ও সমাজসেবক। ব্যক্তি জীবনে স্কুল, কলেজ, মাদরাসা এবং এতিমখানাসহ অসংখ্য প্রতিষ্ঠান গড়েছেন তিনি। শরীয়তপুর জেলার গোসাইরহাট সরকারি শামসুর রহমান কলেজ, মোহাম্মদপুর গাওসিয়া ইসলামিয়া ফাযিল মাদরাসা, খলিলুর রহমান দাখিল মাদরাসা, আলহাজ সফুরা বেগম শিশু সদন, সফুরা বেগম মহিলা মাদরাসা, সফুরা বেগম মহিলা কলেজসহ অসংখ্য প্রতিষ্ঠান নির্মাণ করেন শামসুর রহমান। ১৯৭৩ সালে বাংলাদেশ সিভিল সার্ভিসে তার কর্মজীবন শুরু করেন। সেখান থেকে অবসর নেওয়ার পর, তিনি ১৯৭৭ সালে বেট্যানারিজ লিমিটেডের সাথে তার উদ্যোগ শুরু করেন।
তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নাহিম রাজ্জাক, শরীয়তপুর জেলা প্রশাসক মুহাম্মদ নিজাম উদ্দীন আহাম্মেদ, জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ছাবেদুর রহমান খোকা সিকদার, পুলিশ সুপার মোঃ মাহাবুবুল আলম পিপিএম, জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক অনল কুমার দে, দৈনিক হুংকার সম্পাদক আলহাজ¦ মোঃ হাবিবুর রহমান, গোসাইরহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ ফজলুর রহমান ঢালীসহ বিভিন্ন ব্যক্তিবর্গ। তারা আলহাজ্ব শামসুর রহমান মৃত্যুতে গভীর শোক ও তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন, আল্লাহ দরবারে তার জন্য জান্নাতের সর্বোচ্চ মাকাম প্রত্যাশা করেন।
মরহুম আলহাজ্ব শামসুর রহমান (শাহজাদা মিঞা) মরদেহ আজ ১৪ মে সন্ধ্যায় ঢাকায় পৌছবে। তার প্রথম জানাজা ১৫ মে বুধবার বাদ যোহর ঢাকার হাজারীবাগের লেদার কলেজ মাঠে, দ্বিতীয় জানাজা, গুলশান আজাদ মসজিদে, তৃতীয় জানাজা নামাজ ১৬ মে বৃহস্পতিবার বাদ যোহর গোসাইরহাট সরকারি শামসুর রহমান কলেজ মাঠে চতুর্থ ও শেষ জানাজা নামাজ মিয়া বাড়ি মাঠে অনুষ্ঠিত হবে। এর পরে হাটুরিয়া মিয়া বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

Share this news as a Photo Card


০৬ সেপ্টেম্বর ২০২৬

বার্সেলোনায় শরীয়তপুর জেলা সমিতির নতুন কমিটি ঘোষণা

www.hongkar.com |
dailyhongkar