আজ , , ,

ভেদরগঞ্জে মাছ ও জালসহ ১৬ জেলে আটক

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার পদ্মা নদীতে বিশেষ কম্বিং অপারেশন চালিয়ে অবৈধ জাল দিয়ে মাছ ধরার অপরাধে ১৬ জেলেকে আটক করা হয়েছে। পরে তাদের প্রত্যেকে ৫ হাজার করে মোট ৮০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করে। মঙ্গরবার (১৩ ফেব্রুয়ারী) দুপুরে ভ্রামম্যান আদালতের বিচারক ও ভেদরগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ ইমামুল হাফিজ নাদিম এ দন্ডাদেশ প্রদান করেন।
ভেদরগঞ্জ উপজেল সিনিয়র মৎস্য অফিসার মোঃ নজরুল ইসলাম জানান, ভেদরগঞ্জ উপজেলার পদ্মা নদীর বিভিন্ন এলাকায় অসাধু জেলেরা কারেন্ট জাল, খুটাজাল, মশারি জালসহ বিভিন্ন অবৈধ জাল দিয়ে মাছ শিকার করার সময় মৎস্য দপ্তর কোস্টগার্ড ও উপজেলা প্রশাসন যৌথ বিশেষ কম্বিং অভিযান চালায়। এ সময় ১৬ জেলেকে আটক করা হয়। এছাড়াও অভিযানের সময় ১৫ কেজি জাটকা ইলিশ, ২০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। আটককৃত জাটকা দুইটি এতিমখানায় বিতরণ করা হয়। জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।

Share this news as a Photo Card


০৬ আগস্ট ২০২৬

শরীয়তপুরে ডেঙ্গু প্রতিরোধে মানবতার আলো ফাউন্ডেশনের র‌্যালি

www.hongkar.com |
dailyhongkar