আজ , , ,

ভেদরগঞ্জে আওয়ামীলীগ অফিসে ভাংচুরকারীদের বিচারের দাবীতে সমাবেশ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন রাতে ভেদরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে হামলাকারীদের বিচারের দাবীতে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ জানুয়ারি) ভেদরগঞ্জ উপজেলা ডাকবাংলো মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ভেদরগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাস্টার তোফাজ্জল হোসেন মোড়ল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাজি আব্দুল মান্নান হাওলাদারের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিকদার আব্দুল মান্নান, জেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সফিকুল ইসলাম রাড়ি, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী আক্কাস মোল্যা, আব্দুল জব্বার রাড়ি, যুগ্ন সম্পাদক ফরিদ আহম্মেদ কুদ্দুস, হাজি আব্দুর গনি তালুকদার, দপ্তর সম্পাদক মুজাহিদুর রহমান মাঝি, সাংগঠনিক সম্পাদক ও ছয়গাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান লিটন মোল্যা, হারুন অর রশীদ রাড়ি, পৌর আওয়ামীলী সাধারণ সম্পাদক বাবুল হাওলাদার, উপজেলা যুবলীগ সভাপতি আসাদুজ্জামান রাড়ি, মহিষার ইউনিয়ন পরিষদ চেযারম্যান হাজি অরুন হাওলাদার, উপজেলা কৃষকলীগ সাধারণ সম্পাদক হাজি ফিরোজ খান, উপজেলা আওয়ামীলীগ সদস্য ওয়াসিম তালুকদার, সোহাগ রাড়ি, ছাত্রলীগ সভাপতি শাহাদাত হোসেন হিরু, সাধারণ সম্পাদক অশ্রু হাওলাদার। এ সময় উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগের অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য ৭ জানুয়ারি রাতে হামলাকারীরা ভেদরগঞ্জ ডাকবংলো’র সামনে অবস্থিত উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে প্রবেশ করে। তারা হামলা চালিয়ে সরকারি এমএ রেজা কলেজ শাখার সভাপতি আশিক, সাধারণ সম্পাদক সুজন মুন্সি এবং সাংগঠনিক সম্পাদক মোরসালিন হাওলাদারকে গুরুতর আহত করে। এ সময় তারা জাতির পিতা বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয় ও সংসদ সদস্য নাহিম রাজ্জাক এর ছবিসহ অফিসের চেয়ার টেবিল ভাংচুর করে। সভায় বক্তারা এ নেক্কারজনক ঘটনার বিচার দাবী করে দোষীদের দ্রুত শাস্তির দাবী জানান।

Share this news as a Photo Card


০৩ সেপ্টেম্বর ২০২৬

শরীয়তপুর ইসলামিয়া মহিলা দাখিল মাদ্রাসায় পাশের হার শূণ্যে, চরম হতাশায় অভিভাবক মহল

www.hongkar.com |
dailyhongkar