আজ , , ,

সাজনপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের বৃত্তি দিলো জামিলা-লতিফ ফাউন্ডেশন

সাজনপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী শিক্ষার্থীদের এক কালিন মেধা বৃত্তি দিয়েছে জামিলা-লতিফ ফাউন্ডেশন।
শনিবার (৩০ ডিসেম্বর) বেলা ১১টায় বিদ্যালয়ের মাঠে ম্যানেজিং কমিটির সভাপতি হাজি মোঃ ফিরোজ হোসেন খান এর সভাপতিত্বে বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজসেবক, ব্যবসায়ী, জামিলা-লতিফ ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ আলী আজ্জম।
প্রধান শিক্ষক সঞ্চিত কুমার বারুবীর সাবিক তত্বাবধানে ও সহকারি শিক্ষক মজিবুর রহমান এর সঞ্চালনায় এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেদরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাস্টার তোফাজ্জল হোসেন মোড়ল, মহিষার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজি মোঃ অরুন হাওলাদার, ভেদরগঞ্জ থানা অফিসার ইনচার্জ মিন্টু মন্ডল, সাজনপুর বালিকা বিদ্যালয়ের সভাপতি বীর মুক্তিযুদ্ধা দেলোয়ার হোসেন বাবুল খান।
বক্তব্য রাখেন, শিক্ষানুরাগী সমাজসেবক হাজি মোঃ হাসান খান, ম্যানেজিং কমিটির সদস্য হাজি আব্দুল মান্নান, মুজাম্মেল হক মৃধা। উল্লেখ্য এ সংস্থার পক্ষ থেকে বিদ্যালয়ে এক কালিন বৃত্তি ছাড়াও গরীব ও মেধাবী শিক্ষার্থীদের পোষাক দিয়ে থাকেন।

Share this news as a Photo Card


১৫ সেপ্টেম্বর ২০২৬

ডামুড্যায় নকল ঔষধ প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত

www.hongkar.com |
dailyhongkar