আজ , , ,

শরীয়তপুরে জেলা তথ্য অফিসের আলোচনা সভা

শরীয়তপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দুপুর সারে ১২ টায় জেলা তথ্য অফিসের আয়োজনে মহান বিজয় দিবস-২০২৩ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শরীয়তপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাদিয়া জেরিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার তানভীর হায়দার শাওন, সহকারি কমিশনার আব্দুল্লাহ আল মামুন, মেডিকেল অফিসার ডাঃ জাহিদুর ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন, জেলা তথ্য অফিসার মোঃ শহিন মিয়া। বক্তব্য রাখেন শরীয়তপুর টেকনিক্যাল ট্রেনিং সেন্টার এর অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান, ন্যাশনাল ব্যাংক ম্যানেজার মোঃ আকরাম হোসেন।
সভাপতির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক সাদিয়া জেরিন বলেন, আমাদের বিজয় অর্জনের পিছনে রয়েছে এক সুদীর্ঘ ইতিহাস। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দীর্ঘ ১৩ বছর কারাবরণ করেছেন, সব ধরণের নিপীড়ন নির্যাতন সহ্য করেছেন শুধুমাত্র এ জাতির জন্য একটি পৃথক রাষ্ট্র এবং তাদের মুখে হাসি ফোটানোর জন্য। তার জীবনের একমাত্র লক্ষ্য ছিল স্বাধীন স্বার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠা করা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজ বাংলাদেশে যে অবিষ্মরণীয় উন্নয়ন হচ্ছে তার তুলনা পৃথিবীর কোন দেশের সাথেই হয় না। জাতি এখন স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বর্তমান সরকারের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে। আমরা ২০৪১ সালের মধ্যে স্মার্টসিটিজেন, স্মার্ট ইকোনোমী, স্মার্ট গভর্নমেন্ট এবং স্মার্ট সোসাইটি গড়তে সক্ষম হব।

Share this news as a Photo Card


০৩ সেপ্টেম্বর ২০২৬

শরীয়তপুর ইসলামিয়া মহিলা দাখিল মাদ্রাসায় পাশের হার শূণ্যে, চরম হতাশায় অভিভাবক মহল

www.hongkar.com |
dailyhongkar