আজ , , ,

ডামুড্যায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা- ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১০ ডিসেম্বর) বেলা ১২ টার সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে জাতীয় পুষ্টিসেবা, জনস্বাস্থ্য পুষ্ট প্রতিষ্ঠান, স্বাস্থ্য অধিদপ্তর ও স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয়ের আয়োজনে উক্ত অবহিতকরণ সভা হয়।
সভায় ডামুড্যা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শেখ মোহাম্মদ মোস্তফা খোকন এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা কোহিনুর আক্তার, ডামুড্যা স্বাস্থ্য কমপ্লেক্স এর আরএমও ফারুক আল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা কোহিনুর আক্তার, কনেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান বাচ্চু মাদবর, ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন মোল্যা, এমটি ইপিআই মোঃ মিজানুর রহমান, স্বাস্থ্য পরিদর্শক মোঃ নাছির উদ্দীন, ভারপ্রাপ্ত স্টোরকিপার মোঃ নুরুজ্জামান ঝন্টুসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আরএমও ফারুক আল ইসলাম জানান, ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে পিতা-মাতাসহ সকলকে সচেতন হতে হবে। কোন শিশু যেন ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়া থেকে যেন বাদ না যায়। তিনি আরও বলেন, আগামী ১২ ডিসেম্বর উপজেলায় ১৯৩ কেন্দ্রে ৬ জন প্রতিবন্ধী শিশু এবং ১ থেকে ৫ বছরের প্রায় ১৫ হাজার শিশু ও প্রতিবন্ধী শিশুদের একযোগে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এরই অংশ হিসেবে ডামুড্যায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শতভাগ সফল করতে এ অবহিতকরণ সভার আয়োজন করা হয়।

Share this news as a Photo Card


১৮ আগস্ট ২০২৬

শরীয়তপুরে তথ্য অফিসের উদ্যোগে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত

www.hongkar.com |
dailyhongkar