আজ , , ,

নির্দলীয় নিরপেক্ষ তত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন হলে তা প্রতিহত করা হবে: সেলিনা রহমান

সরকারের পদত্যাগের এক দফা এবং বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে মঙ্গলবার (৩ অক্টোবর) ফরিদপুরের রাজবাড়ী বাইপাস মোড় থেকে শরীয়তপুর পর্যন্ত রোডমার্চ করেছে বিএনপি। দুপুর ১১টায় ফরিদপুরের রাজবাড়ীর বাইপাস মোড় থেকে বিএনপি’র এ কর্মসূচির উদ্বোধন করা হয়। রোডমার্চ ফরিদপুরের তালমা, গোপালগঞ্জের মুকসেদপুর, মাদারীপুরের টেকের হাট হয়ে শরীয়তপুর স্টেডিয়ামে এসে শেষ হয়।
শরীয়তপুর জেলার বিভিন্ন অঞ্চল থেকে হাজার হাজার নেতাকর্মী মটরসাইকেল, মাইক্রোবাস, ট্রাক, পিকাপসহ এবং পায়ে হেঁটে সমাবেশস্থলে যোগ দেন। শরীয়তপুর জেলা বিএনপি’র সভাপতি সাবেক এমপি শফিকুর রহমান কিরণ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ও সাবেক এমপি সরদার একেএম নাছির উদ্দীন কালুর সঞ্চালনায় এবং জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাঈদ আহমেদ আসলাম এর সার্বিক ব্যবস্থাপনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী সেলিনা রহমান বলেন, নির্দলীয় নিরপেক্ষ তত্বাবধায়ক সরকার ছাড়া কোন নির্বাচন হতে দেওয়া হবেনা। নির্দলীয় নিরপেক্ষ তত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন হলে সেটাকে প্রতিহত করা হবে। এ সরকারের বিদায় না হওয়া পর্যন্ত বিএনপি রাজপথে কর্মসূচি অব্যাহত রাখবে।
রোডমার্চে নেতৃত্ব দেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আওয়াল মিন্টু, রোডমার্চের সমন্বয়ক ও বিএনপির ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু প্রমূখ।
এসময় উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য এডভোকেট জামাল শরিফ হিরু, কৃষক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি কর্নেল (অব) এস এম ফয়সাল, মজিবর রহমান মাদবর, জেলা বিএনপির সহ-সভাপতি শাহ মোহাম্মদ আব্দুস সালাম, সিরাজুল হক মোল্লা, এ্যাড. জাহাঙ্গীর আলম কাশেম, সাংবাদিক আবুল হোসেন সরদার, বিএম হারুন অর রশিদ, বিএনপি নেত্রী রাজিয়া সুলতানা রানী, জেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক দুলাল খান, টিপু মাদবর, মহিউদ্দিন বাদল, সাংগঠনিক সম্পাদক মাহবুব তালুকদার, হামিদ সরদার, দপ্তর সম্পাদক এডভোকেট কামরুল হাসান, সাবেক ভিপি নাজমুল হক বাদল, এ্যাড. মৃধা নজরুলসহ জেলার বিএনপির ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ।

Share this news as a Photo Card


৩১ আগস্ট ২০২৬

রাজনগরে হাজী আব্দুল মালেক মাস্টারের সপ্তম মৃত্যু বার্ষিকী উদযাপন

www.hongkar.com |
dailyhongkar