বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বর্তমান সরকারের পদত্যাগের এক দফা দাবীতে ৩ অক্টোবর ফরিদপুর বিভাগীয় রোড মার্চ সফল করার লক্ষে শরীয়তপুর জেলা বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ সেপ্টেম্বর ২০২৩) সকালে শহরের ধানুকা এলাকায় রাণী মহলে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। শরীয়তপুর জেলা বিএনপি’র সভাপতি ও সাবেক এমপি সফিকুর রহমান কিরণের সভাপতিত্বে এবং সহ-সভাপতি শাহ মো. আব্দুস সালামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সরদার একেএম নাসির উদ্দীন কালু। বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শিল্পপতি সাঈদ আহমেদ আসলাম, সহ-সভাপতি সিরাজুল হক মোল্যা, বিএনপি নেত্রী রাজিয়া সুলতানা রাণী।
এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপি’র সহ-সভাপতি বিএম হারুন অর রশিদ, এ্যাড. জাহাঙ্গীর আলম কাশেম, দাদন মুন্সী, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদ টিপু, পৌরসভার সভাপতি এ্যাড. লুৎফর রহমান ঢালী, সাধারণ সম্পাদক সামসুল হক ঢালী, জেলা দপ্তর সম্পাদক এ্যাড. কামরুল হাসান, প্রবাসী কল্যাণ সম্পাদক ভিপি নাজমুল হক বাদল, সহ-প্রচার সম্পাদক এ্যাড. মৃধা নজরুল কবির, জেলা যুবদলের সভাপতি আরিফুজ্জামান মোল্যা, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক মাহবুব আলম খায়ের, জিয়াউল হক মোল্লা, ইলোরা হাওলাদার, সদর উপজেলা যুবদলের সাবেক সভাপতি আকতার হোসেন মাঝী, যুগ্ম সাধারণ সম্পাদক আজাদ মাল, যুবদল নেতা জাহাঙ্গীর আলম রাহুল, রাজিব সরদার, সম্রাট মোল্লা, সেলিম বেপারী, মোফাজ্জেল হোসেন মোল্যা, জিল্লুর রহমান সৈকত, খোকন মোল্লা, সুমন খান, মনজুর হাসান, মহিলা দলের সভাপতি আল আসমা উল হুসনা, জেলা ছাত্রদল নেতা পান্থ তালুকদার, পারভেজ খান, ইমাম মোল্যা, আমিন, সদ্য বিএনপিতে যোগদানকারী হাসেম সরদার সহ বিভিন্ন উপজেলা, পৌরসভা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকগণ । উক্ত অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতৃত্ব অংশগহণ করেন।