আজ , , ,

জাজিরায় প্রণোদনার সার বীজ ও নারিকেল চারা বিতরণ

আমন ধান আবাদ বৃদ্ধির উদ্দেশ্যে এবং বসতবাড়িতে নারিকেলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে শরীয়তপুরের জাজিরা উপজেলায় ২০২২/২৩ অর্থবছরে খরিপ-১ মৌসুমে ২৫৪ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে উফশী আমন বীজ, সার ও ৫৬২ জন কৃষকের মাঝে ২৮১০টি নারিকেল চারা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২২ জুন) সকাল ১০টায় উপজেলা কৃষি অফিসের সামনে থেকে প্রণোদনার উপকরণ বিতরণ করা হয়।
জাজিরা উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুল হাসান সোহেল এর সভাপতিত্বে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাজিরা উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোবারক আলী সিকদার, জাজিরা পৌর মেয়র মোঃ ইদ্রিস মাদবর, মহিলা ভাইস চেয়ারম্যান পারভীন আক্তার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাস্টার জি এম নুরুল হক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু তালেব চৌকিদার, কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ বীথি রাণী বিশ্বাস, কৃষিবিদ মুসলিমা জাহান রুনিয়া, বিভিন্ন ইউনিয়নের উপসহকারী কৃষি অফিসার বৃন্দ, পৌর কাউন্সিলরগণ, গনমাধ্যমের সাংবাদিকগণসহ ইউপি সদস্য বৃন্দ, শতাধিক কৃষক কৃষাণী উপস্থিত ছিলেন।
এ সময় ২০২২-২৩ অর্থ বছরে উপজেলার প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন নীতি নিয়ে কর্মসূচির ব্রিফিং করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ জামাল হোসেন। তিনি জানান, প্রণোদনা কর্মসূচিতে প্রতিজন কৃষক ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি সার, ১০ কেজি করে এমওপি সার পাচ্ছেন যাতে করে এক বিঘা জমিতে আমন আবাদ করতে পারেন এবং নারিকেল চারা প্রণোদনায় প্রতিজন কৃষক ৫টি করে উফশী জাতের নারিকেল চারা পাচ্ছেন। প্রণোদনা কর্মসূচির বিতরণ উপলক্ষে বক্তরা কৃষি বান্ধব সরকারের কৃষি উন্নয়নে নানাবিধ কর্মসূচির ভূয়সী প্রশংসা করেন এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে কৃষি বিভাগের প্রশাংসা করে কৃষক কে অধিক পরিমাণে ফলনে আন্তরিক ভাবে কাজ করার আহবান জানান।

Share this news as a Photo Card


১৫ সেপ্টেম্বর ২০২৬

নড়িয়া সরকারি কলেজের শিক্ষার্থী উপর সন্ত্রাসী হামলার অভিযোগ

www.hongkar.com |
dailyhongkar