আজ , , ,

ডামুড্যা উপজেলা বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত

শরীয়তপুরের ডামুড্যা উপজেলা বিএনপি ও সহযোগি সংগঠনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৭ এপ্রিল) বিকাল সাড়ে ৫টায় জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাঈদ আহমেদ আসলাম এর কনেশ্বর ইউনিয়নের ধনই গ্রামের নিজ বাড়িতে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাঈদ আহমেদ আসলাম, সাবেক ছাত্রনেতা রেজাউল করিম শ্যামল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমাস সরকার, পৌরসভা বিএনপির সভাপতি রাজ্জাক মাঝি, সাধারণ সম্পাদক মাহিনুর সরদার, পূর্ব ডামুড্যা ইউনিয়ন বিএনপির সভাপতি আঃ মান্নান বেপারী, দারুল আমান ইউনিয়ন বিএনপির সভাপতি কুদ্দুস হাওলাদার, সিড্যা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আক্তার হোসেন, শিধলকুড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মিলু হাঐকার, সাধারণ সম্পাদক মালেক ফরাজী, যুবদল নেতা লিটন সিকদার, রাজা বেপারী, সাব্বির সিকদার, সৈয়দ নিরব, জিল্লুর রহমান শৈকত সহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card


০৯ আগস্ট ২০২৬

নড়িয়ায় রাতের আঁধারে বসত বাড়ি ভাংচুর করে লুটপাটের অভিযোগ

www.hongkar.com |
dailyhongkar