আজ , , ,

ডামুড্যা উপজেলায় যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত

শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। রোববার (২৬ মার্চ) বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করা হয়।
সূর্য উদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনি, উপজেলা পরিষদের স্বাধীনতা মঞ্চে পুষ্পমাল্য অর্পণ, জাতীয় পতাকা উত্তোলন-শান্তির প্রতিক পায়রা উড়িয়ে এবং সকাল ১০ টার সময় জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার হাছিবা খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলমগীর হোসেন মাঝি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (গোসাইরহাট সার্কেল) আবু সাঈদ, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা শেখ মোহাম্মদ মোস্তফা খোকন, সহকারী কমিশনার (ভূমি) সবিতা সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা খানম লাভলী ও ডামুড্যা থানা অফিসার ইনচার্জ শেখ শরীফুল আলম। এসময় উপস্থিত ছিলেন সরকারী আব্দুর রাজ্জাক কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাইয়াদুল হক মোল্লা, উপজেলা প্রকৌশলী আবু নাঈম নাবিল, শিক্ষা কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, সমাজ সেবা কর্মকর্তা মোঃ ওবায়দুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা নাহিয়ান, পিআইও রেজাউল করিমসহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ।

Share this news as a Photo Card


১৫ সেপ্টেম্বর ২০২৬

ভেদরগঞ্জে অগ্রণী যুব সংগঠনের বৃক্ষ রোপণ ও চারা বিতরণ

www.hongkar.com |
dailyhongkar