আজ , , ,

শরীয়তপুরে মরহুমা বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

শরীয়তপুরে মরহুমা বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন অতিথিবৃন্দ। ছবি- দৈনিক হুংকার।

শরীয়তপুরে মরহুমা বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) মনোহর বাজার যুবসমাজের আয়োজনে মনোহার বাজার মোড় বালুর মাঠে এ ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শরীয়তপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফ মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শরীয়তপুর সরকারি কলেজের সাবেক জিএস খলিলুর রহমান খলিল মোল্লা, সমাজ সেবক তৈয়ব মোল্লা, সমাজ সেবক আলহাজ্ব ইসহাক মোল্লা, শরীয়তপুর পৌরসভার ৭নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ইসমাইল মোল্লা, বিশিষ্ট সমাজ সেবক ফরহাদ মোল্লা, শরীয়তপুর পৌরসভা যুবদল নেতা আমিনুর মোল্লা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, আংগারিয়া ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের সদস্য আলহাজ্ব আবু বকর মোল্লা। টুর্নামেন্টের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, শরীয়তপুর জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নাঈম হাসান (ইরাদ মোল্লা)।
প্রধান অতিথির বক্তব্যে আরিফুজ্জামান মোল্লা বলেন, মরহুমা বেগম খালেদা জিয়ার স্মৃতিকে ধারণ করে এমন একটি ফুটবল টুর্নামেন্ট আয়োজন প্রশংসনীয় উদ্যোগ। খেলাধুলা মানুষের মধ্যে ঐক্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করে। যুবসমাজকে মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রাখতে এ ধরণের ক্রীড়া আয়োজন আরও বাড়ানোর আহ্বান জানান তিনি।
টুর্নামেন্টে চরপাতাং মোল্লা বাড়ি স্পোর্টিং ক্লাব ও টাইগার স্পোর্টিং ক্লাব অংশগ্রহণ করে। দুই দলের খেলোয়াড়দের মধ্যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলার মধ্য দিয়ে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়।

Share this news as a Photo Card


০৩ সেপ্টেম্বর ২০২৬

শরীয়তপুর ইসলামিয়া মহিলা দাখিল মাদ্রাসায় পাশের হার শূণ্যে, চরম হতাশায় অভিভাবক মহল

www.hongkar.com |
dailyhongkar