আজ , , ,

জেলা আওয়ামীলীগের আয়োজনে জিন্নাত হাবিবের মৃত্যুবার্ষিকী পালন

শরীয়তপুর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং সদর উপজেলা আওয়মীলীগের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস জিন্নাত হাবিবের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়ার আয়োজন করেছে জেলা, সদর উপজেলা, পৌর আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠন। ১৯ আগস্ট বৃহস্পতিবার বিকাল ৫টায় জেলা আওয়ামীলীগ কার্যালয়ে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অনল কুমার দের সভাপতিত্বে জিন্নাত হাবিবের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আব্দুর রব মুন্সী, জিন্নাত হাবিবের পুত্র মেয়র পারভেজ রহমান জন, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট জাহাঙ্গীর হোসেন, সহ-সভাপতি এডভোকেট তাজুল ইসলাম, জেলা যুবলীগ সাধারণ সম্পাদক নুহুন মাদবর, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সামিনা ইয়াসমিন প্রমূখ।
পারভেজ রহমান জন জানায়, ২০০১ সালে তার পিতার মুত্যু পরবর্তী তার মা জিন্নাত হাবিব শক্ত হাতে সংসার পরিচালনা করেছেন। স্বামী হত্যার বিচার দাবীর পাশাপাশি তিনি রাজনীতি করেছেন। সন্তানদের পড়ালেখার জন্য ঢাকায় রেখে ৮ বছর একাকী জীবন যাপন করেছেন। মৃত্যু পর্যন্ত তিনি সংগ্রাম করেছেন। মা জিন্নাত হাবিবের মৃত্যু পরবর্তী ছেলে-মেয়েদের বিয়ে হয়েছে, নাতি-নাতনি হয়েছে। আমি মেয়র হয়েছি। আর তিনটি বছর মা বেঁচে থাকলে এসব দেখে যেতে পারতেন। মৃত্যু পূববর্তী অন্তরে শান্তি পেতেন। আল্লাহ হয়তো তার ভাগ্যে তা রাখেনি। তবে আপনারা আমার মায়ের জন্য দোয়া করবেন। তিনি যেন জান্নাতবাসী হন।

Share this news as a Photo Card


২৬ সেপ্টেম্বর ২০২৬

নদীতে গোসল করতে গিয়ে গৃহবধু নিখোঁজ, একদিন পর ভেসে উঠলো মরদেহ

www.hongkar.com |
dailyhongkar