বাংলাদেশ জামায়াতে ইসলামী শরীয়তপুর জেলা শাখার আয়োজনে জেলা রুকন শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ জুন) শরীয়তপুর পৌর অডিটোরিয়ামে জেলা জামায়াত ইসলামীর আমীর অধ্যক্ষ মাওলানা আবদুর রব হাশেমীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি ড. এএইচএম হামিদুর রহমান আযাদ। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কর্মপরিশদ মাওলানা আবদুল মান্নান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ফরিদপুর জেলা আমীর মাওলানা মুহাম্মদ বদরুদ্দিন, টিম সদস্য ফরিদপুর অঞ্চল এডভোকেট আজমল হোসেন, টিম সদস্য মাওলানা আব্দুস সুবাহান খান।
জেলা সেক্রেটারি মাওলানা মাসুদুর রহমানের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সাবেক ছাত্র নেতা ও বিশিষ্ট শিক্ষাবীদ ড. মোশারফ হোসেন মাসুদ ও শরীয়তপুর জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর কেএম মকবুল হোসাইন।