“উদ্ভাবননির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি” প্রতিপাদ্যকে সামনে রেখে শরীয়তপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ উপলক্ষে বিজ্ঞান মেলা এবং ১০ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াডের সমাপনী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ জুন) বিকালে শরীয়তপুর সদর উপজেলার পালং তুলাসার গুরদাস সরকারি উচ্চ বিদ্যালয়ে সমাপনী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাদিয়া জেরিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার তানভীর হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলোরা ইয়াসমিন ও জেলা শিক্ষা অফিসার মো. নজরুল ইসলাম। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও বিজ্ঞান মেলায় অংশগ্রহণকারীরা উপস্থিত ছিলেন।
জেলা পর্যায়ে বিজ্ঞান অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে সম্মাননা স্মারক ও ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়াও জেলা পর্যায়ে বিজয়ীরা বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন।