আজ , , ,

সিড্যা ইউপি চেয়ারম্যানকে পেটালেন বিএনপি নেতা

শরীয়তপুরের ডামুড্যা উপজেলার সিড্যা ইউনিয়নে জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের সময় সিড্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের ওপর হামলার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১৯ মে) সকাল ১১টার দিকে ৩৬ নং মধ্য সিড্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।
অভিযোগ উঠেছে, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি জসিম বেপারি ও তার অনুসারীরা এই হামলার সঙ্গে জড়িত। ইতোমধ্যে ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা নিয়ে এলাকায় চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।
ভুক্তভোগী চেয়ারম্যান সৈয়দ আব্দুল হাদি জিল্লু জানান, অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশনের সময় তিনি অতিথিদের সঙ্গে নিয়ে জাতীয় পতাকা উত্তোলন করছিলেন। এ সময় হঠাৎ করেই জসিম বেপারি, তার ছেলে সিয়ামসহ কয়েকজন লোকজন নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলার কারণে অনুষ্ঠানটি সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।
তিনি আরও অভিযোগ করেন, পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। এতে তিনি শারীরিকভাবে লাঞ্ছিত হন এবং অনুষ্ঠানে উপস্থিত শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, হামলার সময় বিদ্যালয় প্রাঙ্গণে বিপুল সংখ্যক শিক্ষার্থী, অভিভাবক ও আমন্ত্রিত অতিথি উপস্থিত ছিলেন। এমন পরিস্থিতিতে জাতীয় সংগীত চলাকালীন এ ধরণের ঘটনা উপস্থিত সবাইকে হতভম্ব করে দেয়।
পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশের উপস্থিতিতে পরে পুনরায় ক্রীড়া অনুষ্ঠান শুরু হয়।
এ বিষয়ে ভুক্তভোগী চেয়ারম্যান সৈয়দ আব্দুল হাদি জিল্লু বলেন, যেহেতু আমি বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি তাই জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠানে আমি অতিথিদের নিয়ে জাতীয় পতাকা উত্তোলন করছিলাম ঠিক তখনি পূর্ব শত্রুতার জের নিয়ে জসিম বেপারি ও তার ছেলে সিয়াম বেশ কয়েকজন লোক নিয়ে আমার উপর হামলা চালায় এবং অনুষ্ঠান বন্ধ করে দেয়। আমি এখন প্রাননাশের আশঙ্কা করছি। তাই আইনগত ব্যবস্থা নেয়ার প্রস্তুতি চলমান রয়েছে।
এ বিষয়ে অভিযুক্ত জসিম বেপারি বলেন, আমার বাপ দাদার জমিতে এই স্কুল। আমি ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি এখন অনুষ্ঠান আমাদের নেতাকর্মীদের নিয়ে করবো কারন এখণ আমাদের দল ক্ষমতায়। ও এখানে কেন আসবে, বিগত সরকারের আমলে ওরাই অনুষ্ঠান করেছে এখনো ওরাই করবে।
তিনি আরো বলেন, আমি বিএনপি করি এজন্য এই চেয়ারম্যান বিগত দিনে আমরা অনেক ক্ষতি করেছে। এজন্য একটি লাঠি নিয়ে গিয়েছিলাম কিন্তু লোকজন থাকায় আঘাত করতে পারিনি।
এ বিষয়ে ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠানের সময় চেয়ারম্যানের সাথে জসিম বেপারির হাতাহাতি ও লাঠিপেটার ঘটনা শুনে আমরা ঘটনাস্থলে আসি। এসে দেখি খেলা বন্ধ করে দেয়া হয়েছে। পরে আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে সকলের সাথে কথা বলে খেলা পুনরায় চালু করি। এ বিষয়ে এখনও পর্যন্ত আমরা কোন লিখিত অভিযোগ পাইনি, অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Share this news as a Photo Card


১০ আগস্ট ২০২৬

ভেদরগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

www.hongkar.com |
dailyhongkar