শরীয়তপুরে স্থানীয় সরকার বিভাগ এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনে ‘বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্প’-এর আওতায় গ্রাম আদালত কার্যক্রম বিষয়ে এক অর্ধবার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন এবং ইউএনডিপি-এর যৌথ অর্থায়নে এই কর্মসূচির আয়োজন করা হয়।
রবিবার (১৭ মে) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উক্ত সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শরীয়তপুরের জেলা প্রশাসক তাহসিনা বেগম। সভা প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন, শরীয়তপুর স্থানীয় সরকারের উপপরিচালক (উপসচিব) মো: ওয়াহিদ হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা ও বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করেন, শরীয়তপুর স্থানীয় সরকারের এসিএলজি মো: তৌহিদুর রহমান।
সভায় ডিসেম্বর ২০২৫ থেকে এপ্রিল ২০২৬ পর্যন্ত জেলা ও উপজেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি, বিদ্যমান চ্যালেঞ্জসমূহ এবং শিক্ষণীয় দিকসমূহ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সাথে গ্রাম আদালতের সুবিধোভোগীদের বাস্তব অভিজ্ঞতা সংবলিত ভিডিও প্রদর্শন এবং ইউনিয়ন পর্যায়ে বিদ্যমান সমস্যা সমাধানে উন্মুক্ত আলোচনা ও ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়ন করা হয়। অনুষ্ঠানে গ্রাম আদালত কার্যক্রমে বিশেষ অবদান এবং অসাধারণ সাফল্যের স্বীকৃতিস্বরূপ ৩টি ইউনিয়নকে শ্রেষ্ঠ ইউনিয়ন হিসেবে এবং ৩ জন উপজেলা নির্বাহী অফিসার কে শ্রেষ্ঠ ইউএনও হিসেবে সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়।
প্রধান অতিথি বিজয়ীদের হাতে এই পুরস্কার তুলে দেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক তাহসিনা বেগম গ্রাম আদালতকে আরও সক্রিয় ও জনবান্ধব করার জন্য বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়)’ প্রকল্পের নড়িয়া উপজেলা কো-অর্ডিনেটর মোঃ ইকবাল জামিল, মোঃ আনিছুর রহমান খান, শরীয়তপুর সদর উপজেলা কো-অর্ডিনেটর মোঃ জামাল উদ্দিন, ডামুড্যা উপজেলা কো-অর্ডিনেটর উৎপল মন্ডল, গোসাইরহাট উপজেলা কো-অর্ডিনেটর মোঃ লুৎফর রহমান মোল্লা, ভেদরগঞ্জ উপজেলা কো-অর্ডিনেটর মোঃ জামাল হোসেন, জেসমিন নাহার, পিএফএ মোঃ সাদ্দাম হোসেন।