সদর উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর, শরীয়তপুর কর্তৃক আয়োজিত “তৃণমূল পর্যায়ে মা ও শিশু কর্মসূচী আওতায় ১২০ জন মাতৃত্বকালীন ভাতা প্রাপ্ত নারীদেরকে নিয়ে গ্রাম আদালত বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ এপ্রিল) বেলা ১২ ঘটিকায় শরীয়তপুর সদর উপজেলার অধিনে রুদ্রকর ইউনিয়ন পরিষদে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গ্রাম আদালত কার্যক্রমের ব্যাপক প্রচার-প্রচারণা বৃদ্ধির লক্ষ্যে উপজেলা প্রশাসনের নির্দেশনা ও সমন্বয় সভায় সিদ্ধান্ত অনুযায়ী সাধারণ মানুষকে গ্রাম আদালত প্রকল্পের সুবিধার আওতায় আনতে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
ইউনিয়নের গ্রামে ও মহল্লা পর্যায়ে গ্রাম আদালতের চলমান কার্যক্রমকে আরো বেশি প্রচার এবং সর্ব মহলে আলোচনা করাই উক্ত আউটরিচ সভার প্রধান লক্ষ্য।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শরীয়তপুর জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক রাফিয়া ইকবাল। সভাপতিত্ব করেন, রুদ্রকর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলাম। এসময় আরও উপস্থিত ছিলেন, সহকারীগণ ও সাংবাদিকবৃন্দ।
কর্মশালায় সঞ্চালনা ও পরিচালনা করেন গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পের জেলা ব্যবস্থাপক মোঃ আল-ফারুক গাজী।
সার্বিক আয়োজন ও সমন্বয় করেন, উপজেলা সমন্বয়কারী মোঃ জামাল উদ্দিন, উপজেলা সমন্বয়কারী, শরীয়তপুর সদর ও প্রোগ্রাম এন্ড ফাইন্যান্স এসিস্ট্যান্ট মোঃ সাদ্দাম হোসেন।