শরীয়তপুর জেলা যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক আয়োজিত “তৃণমূল পর্যায়ে ক্ষমতায়নে নারী ও যুব উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের” উপকারভোগীদের নিয়ে গ্রাম আদালত বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ এপ্রিল) বেলা ১০ ঘটিকায় জাতীয় যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশাসনিক কনফারেন্স রুমে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গ্রাম আদালত কার্যক্রমের ব্যাপক প্রচার-প্রচারণা বৃদ্ধির লক্ষ্যে জেলা প্রশাসনের নির্দেশনা ও সমন্বয় সভায় সিদ্ধান্ত অনুযায়ী সাধারণ মানুষকে প্রকল্পের সুবিধার আওতায় আনতে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
ইউনিয়নের গ্রামে ও মহল্লা পর্যায়ে গ্রাম আদালতের চলমান কার্যক্রমকে আরো বেশি প্রচার এবং সর্ব মহলে আলোচনা করাই উক্ত আউটরিচ সভার প্রধান লক্ষ্য।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক উম্মে হাবিবা। সভাপতিত্ব করেন, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ গোলাম ফারুক। এসময় উপস্থিত ছিলেন, প্রশিক্ষণ সহকারীগণ ও সাংবাদিকবৃন্দ।
কর্মশালায় সঞ্চালনা ও পরিচালনা করেন, গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পের জেলা ব্যবস্থাপক মোঃ আল-ফারুক গাজী।
সার্বিক আয়োজন ও সমন্বয় করেন, উপজেলা সমন্বয়কারী মোঃ জামাল উদ্দিন, উপজেলা সমন্বয়কারী মোঃ ইকবাল জামিল ও প্রোগ্রাম এন্ড ফাইন্যান্স এসিস্ট্যান্ট মোঃ সাদ্দাম হোসেন।