আজ , , ,

শরীয়তপুরে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় জোটের বিক্ষোভ

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে শরীয়তপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ১১ দলীয় জোট। রোববার (১২ এপ্রিল) বিকেলে ১১ দলীয় ঐক্য জোটের আয়োজনে কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী শরীয়তপুর জেলা আমীর আব্দুর রব হাসেমী, নায়েবে আমীর কে এম মকবুল হোসাইন, সেক্রেটারি মাওলানা মাসুদুর রহমান, এনসিপি শরীয়তপুর জেলার সদস্য সচিব সবুজ তালুকদার, বাংলাদেশ খেলাফত মজলিস শ্রমিক বিভাগের সভাপতি ডা. মোঃ আলাউদ্দিন সহ ১১ দলীয় জোটের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা গণভোটের রায় দ্রুত বাস্তবায়নের দাবি জানান এবং এ বিষয়ে সরকারের কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

Share this news as a Photo Card


১৫ সেপ্টেম্বর ২০২৬

নড়িয়া সরকারি কলেজের শিক্ষার্থী উপর সন্ত্রাসী হামলার অভিযোগ

www.hongkar.com |
dailyhongkar