এপেক্স ক্লাব অব শরীয়তপুর এর ২৭ তম পালা বদল অনুষ্ঠান ৪ এপ্রিল সকাল ১০টায় জেলা শহরের চিকন্দী ফুড পার্কে অনুষ্ঠিত হয়েছে। ২০২৫ সালের ক্লাব সভাপতি এপেক্স নুরুজ্জামান শিপনের সভাপতিত্বে পালাবদল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশ এর ন্যাশনাল প্রেসিডেন্ট এপেক্স প্রফেসার এস কে দত্ত অনুপ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট এপেক্সে এডভোকেট মাসুদুর রহমান, পাস্ট ন্যাশনাল প্রেসিডেন্ট এপেক্স রুহুল মইন চৌধুরী। গেস্ট অব অনার হিসাবে উপস্থিত ছিলেন এন ওয়াই সিডি এপেক্স আফসানা আক্তার শিউলি, জেলা গভর্ণর-১ এপেক্স মিজানুর রহমান খোকন। চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন এপেক্স রুহুল আমিন মুন্সি।
এপেক্স আবদুল্লা আল মামুন হিরো নতুন প্রেসিডেন্ট এপেক্স আক্তার হোসেন ও তার বোর্ডকে শপথ বাক্য পাঠ করান।
পরে নব নির্বাচিত প্রেসিডেন্ট এপেক্স আক্তার হোসেন কম সৌভাগ্যবান ছাত্র ছাত্রীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করেন।
সবশেষে উপস্থিতিদের মাছে র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। র্যাফেল ড্রতে ১ম পরস্কার বিজয়ী হন এপেক্স ক্লাব অব নারায়নগঞ্জ এর সদস্য ও জেলা গভর্নর-১ এপেক্স মিজানুর রহমান খোকন।