আজ , , ,

শরীয়তপুর সদরে খাল খনন কাজের উদ্বোধন

দেশব্যাপী সরকারি খাল খনন কর্মসূচির অংশ হিসেবে শরীয়তপুর সদর উপজেলায় ৪ হাজার ৫৫৫ মিটার দীর্ঘ একটি স্বর্ণিভর খাল খনন (পুনঃখনন) কাজের উদ্বোধন করা হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ৬১ লক্ষ ৫৪ হাজার ৭০ টাকা ব্যয়ে এই প্রকল্পটির বাস্তবায়ন করছে।
শুক্রবার (৩ এপ্রিল) বেলা ১টায় বিনোদপুর মৌলভিকান্দি কীর্তিনাশা নদীর পাড় থেকে পূর্ব কান্দি হয়ে সুবেদার কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত এই খনন কাজের উদ্বোধন করেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ও শরীয়তপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব সাঈদ আহমেদ আসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে শরীয়তপুর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী এস এম রাফেউল ইসলাম, এলজিইডি শরীয়তপুর সদর উপজেলা প্রকৌশলী মোঃ আনিসুর রহমান, জেলা বিএনপির সহ-সভাপতি সিরাজুল হক মোল্যা, শাহ মুহাম্মদ আব্দুস সালাম, আব্দুল মান্নান মাদবরসহ স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল নেতৃবৃন্দ সহ স্থানীয় গন্যামান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি সাঈদ আহমেদ আসলাম বলেন, সরকারের এই উদ্যোগের ফলে স্থানীয় কৃষি ও মৎস্য খাতে বৈপ্লবিক পরিবর্তন আসবে।
তিনি আরও বলেন, কৃষিজমিতে সেচসুবিধা বাড়াতে খাল খনন ও খাল পলি অপসারণের অঙ্গীকার করেছিল বিএনপি। নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠনের পর সেই খাল খনন কর্মসূচি শুরু হয়েছে। শরীয়তপুর সদর উপজেলার বিনোদপুরে সাড়ে ৪ কিলোমিটার খাল পলি অপসারণ আজ শুরু করা হলো। নদী থেকে খালে পানি প্রবহমান করতে কীর্তিনাশা নদী পরিষ্কারের উদ্যোগ নেওয়া হবে।
তিনি বলেন, খালটি পুনরায় খনন করা হলে শুষ্ক মৌসুমে এই এলাকার কৃষকরা ধান, সবজি ও অন্যান্য ফসল উৎপাদনে সেচ সুবিধা পাবেন। এছাড়া খালে মাছ চাষের সুযোগ তৈরি হওয়ায় স্থানীয়দের বাড়তি আয়ের পথ সুগম হবে। খালের পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি পাওয়ায় বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশিত হবে, যা হঠাৎ বন্যার ঝুঁকি অনেকাংশে কমিয়ে দেবে।
এছাড়াও খনন কাজ দ্রুত শেষ করে খালের সুফল সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

Share this news as a Photo Card


১২ অক্টোবর ২০২৬

ভেদরগঞ্জে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত

www.hongkar.com |
dailyhongkar