আজ , , ,

ঈদ সামগ্রী নিয়ে মানুষের দুয়ারে শহর আলী ফকির

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে শরীয়তপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে মানবিক উদ্যোগ নিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী ও সমাজসেবক শহর আলী ফকির। তিনি নিজ উদ্যোগে দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে বাড়ি বাড়ি গিয়ে ঈদ সামগ্রী পৌঁছে দিচ্ছেন।
জানা গেছে, গত কয়েকদিন ধরে তিনি ও তার সহযোগীরা ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ঘুরে প্রায় পাঁচ শতাধিক পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন। বিতরণকৃত সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, তেল, পেঁয়াজ, রসুন, সেমাই ও চিনি সহ নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন উপকরণ।
শরীয়তপুর পৌর বাসস্ট্যান্ড এলাকার বাসিন্দা শহর আলী ফকিরকে সরেজমিনে বিভিন্ন বাড়িতে গিয়ে নিজ হাতে ঈদ সামগ্রী পৌঁছে দিতে দেখা গেছে। তার এ উদ্যোগে খুশি সাধারণ মানুষ। ঈদের আগে এমন সহায়তা পেয়ে তারা আনন্দ প্রকাশ করেন এবং তার জন্য দোয়া করেন।
এ বিষয়ে শহর আলী ফকির বলেন, ঈদের আনন্দ সবার সাথে ভাগাভাগি করে নেওয়ার উদ্দেশ্যে আমি দীর্ঘ প্রায় ১০ বছর ধরে আমার ওয়ার্ডের মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করে আসছি। তারই ধারাবাহিকতায় এবছরও ব্যক্তিগত উদ্যোগে পাঁচ শতাধিক পরিবারের মাঝে সহায়তা পৌঁছে দিয়েছি। ভবিষ্যতেও যেন মানুষের পাশে থাকতে পারি, সে জন্য সকলের দোয়া কামনা করছি।

Share this news as a Photo Card


১২ অক্টোবর ২০২৬

ডামুড্যায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহ নিয়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

www.hongkar.com |
dailyhongkar