আজ , , ,

গুড়ের মধ্যে কিলবিল করছিলো পোকা, প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে নিয়মিত মামলা

শরীয়তপুর শহরের তিনটি সুপারশপে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় নানা অসংগতি পাওয়ায় দুটি সুপার শপের মালিকের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়।
মঙ্গলবার (১০ মার্চ) বিকালে শহরের সুপারশপ স্বপ্ন, আল-আকসা সুপার মার্কেট ও তামিম ফ্যামিলি ফুড সেন্টারে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক লাভলী শীল ও সার্বিক সমন্বয়ে ছিলেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সুব্রত ভট্টাচার্য্য। এসময় আরও উপস্থিত ছিলেন মাদারীপুর র‌্যাব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার তারিক রহমান।
ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, ভেজাল খাদ্য বিরোধী অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার বিকালে শহরের তিনটি সুপারশপে অভিযান পরিচালনা করে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ও নিরাপদ খাদ্য অধিদপ্তর। এসময় আল-আকসা সুপার মার্কেট নামের একটি সুপারশপের গুড়ে হাইড্রোজেন পার অক্সাইডের অস্তিত্ব ও অসংখ্য পোকা পাওয়া যায়। এছাড়াও প্রতিষ্ঠানটিতে ফুড কালারের নামে ক্ষতিকর রঙ, অনুমোদনহীন ভেজাল মরিচের গুড়া ও ভেজাল তালমিশ্রি পাওয়া যায়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়। অপরদিকে সুপারশপ স্বপ্নতে অনুমোদনহীন ফুড কালার পাওয়া গেলে সেগুলো জব্দ করা হয়। এছাড়া তামিম ফ্যামিলি ফুড সেন্টারের গুড়ে হাইড্রোজেন পার অক্সাইডের অস্তিত্ব ও কিছু খাদ্যে রঙের অস্তিত্ব পাওয়া যাওয়ায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়।
বিষয়টি নিয়ে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সুব্রত ভট্টাচার্য্য বলেন, ভেজাল খাদ্য বিরোধী অভিযানের অংশ হিসেবে তিনটি সুপারশপে অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় সুপারশপ গুলো বিভিন্ন অনুমোদনহীন রঙ ও ক্ষতিকর হাইড্রোজেন পার অক্সাইডের অস্তিত্ব পাওয়া যায়। এছাড়াও একটি প্রতিষ্ঠানের গুড়ে অসংখ্য পোকা ছিলো। পরে দুটি প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়। নিরাপদ খাদ্য নিশ্চিতে আমাদের এ অভিযান অব্যাহত রাখা হবে।

Share this news as a Photo Card


০৫ সেপ্টেম্বর ২০২৬

শরীয়তপুরে বেসরকারি প্রাথমিক বৃত্তি পেল ১৯৭ শিক্ষার্থী

www.hongkar.com |
dailyhongkar