আজ , , ,

তুলাসারে ঈদের গরু কেনা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ভাংচুর ও লুটপাট

শরীয়তপুর সদর উপজেলার তুলাসার ইউনিয়নের লতাবাগের ফকিরকান্দি এলাকা। এই এলাকায় ফকির বংশের লোকজনের বসবাস। প্রতিবছর এই সমাজের মুরুব্বীরা এলাকার সকলের অর্থায়নে ঈদ উপলক্ষে একটি গরু কেনেন। পরে সেই গরু জবাই করে এলাকাবাসী সকলের মধ্যে ভাগ করে দেন। কিন্তু মুরুব্বীদের অনুমতি না নিয়ে সমাজের বাইরে গিয়ে একটি পক্ষ ঈদের জন্য ঈদের গরু কিনতে চাইলে, কথাকাটাকাটির জেরে ২ পক্ষের মধ্যে সংঘর্ষর ঘটনা ঘটেছে। এই সময় ৬ টি বাড়িঘর ও দোকান লুটপাট ও ভাংচুরের অভিযোগ রয়েছে একটি পক্ষের বিরুদ্ধে। এই ঘটনায় ২ জন আহত হয়েছেন। সোমবার রাতে এই ঘটনা ঘটে। পরে মঙ্গলবার বিকালে দুটি পক্ষ বাদী হয়ে পালং মডেল থানায় পৃথক ২টি অভিযোগ দায়ের করে।
পালং মডেল থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, এলাকার সাইদুর রহমান ফকির (৭১) প্রতিবছর ঈদ উপলক্ষে এলাকাবাসীর অর্থায়নে গরু কিনে এলাকাবাসীর সাথে ভাগ করে বিলিয়ে দেন। কিন্তু এইবার আলাদাভাবে ঈদ উপলক্ষে গরু কিনতে চেয়েছিলেন ফরহাদ ফকির (৩৫)। কিন্তু এতেই বাধে বিপত্তি। ফরহাদকে, সাইদুরের ভাই নয়ন ফকির (৬৫) জিজ্ঞেস করেন সমাজের বাইরে গিয়ে কেন সে এবার গরু কিনবে। এই সময় ফরহাদ ও নয়ন ফকিরের সাথে এ বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষের এক পর্যায়ে নয়ন ফকির ও ছেলে সাগর ফকির (৩৫) আহত হন। যদিও ফরহাদ জানিয়েছেন তাদেরকে মারতে গিয়েই নিজেদের লাঠির আঘাতে তারা নিজেরাই আহত হয়েছেন।
তবে এই ঘটনার পর ফরহাদ তার সহযোগীদের নিয়ে এলাকা ছেড়ে পালিয়ে যান। নয়ন গুরুতর আহত হয়েছেন এমন খবর পেয়ে নয়নের লোকজন ক্ষুব্দ হয়ে ফরহাদ ও ফরহাদের বাবা আব্দুল কুদ্দুস ফকির, মইনুদ্দি ফকির, হালিম ফকির ও কাদের ফকিরের বাড়ি ও মুদিদোকানে ভাংচুর চালান। অভিযোগ রয়েছে এই সময় নয়নের লোকজন, ফরহাদের বাড়ি ও মইনুদ্দিনের মুদি দোকানে লুটপাট চালিয়েছে। যদিও সাইদুর অভিযোগ করেছেন তারা নিজেরাই নিজেদের বাড়ি ঘরের মালামাল সরিয়ে রেখে আমাদের বিরুদ্ধে লুটপাটের অভিযোগ এনেছেন।
সরজমিনে গিয়ে বাড়ি ঘর এবং দোকান লুটপাট ও ভাংচুরের চিহ্ন পাওয়া গিয়েছে।
ফরহাদ ফকির বলেন, এবার চেয়েছিলাম একটি গরু কিনে নিজেই এলাকাবাসীর সাথে ভাগ করে খেতে। কিন্তু আমি কেন একা গরু কিনবো, এইটা মেনে নিতে পারেনি নয়ন ফকির এবং সাঈদ ফকির। তারা আমাকে জিজ্ঞেস করে সমাজের বাইরে গিয়ে আমি কেন গরু কিনছি। তখন আমি বলি আমি একা কেন গরু কিনতে পারবো না। হঠাৎ এই কথার জেরে নয়ন ফকির ও তার ছেলে সাইদ ফকির আমার উপর হামলা চালায়। পরে তারা আমার বাপ চাচার ৫ বাড়ি এবং একটি মুদি দোকানে ভাংচুর চালায়। আমার বাড়িতে লুটপাট চালায়, আমার স্ত্রীর ৫ ভরি গয়না এবং একটি এনজিও থেকে লোনের ৭ লাখ টাকা লুটপাট করে নিয়ে যায়।
আর নয়ন ফকির ও ছেলে সাগর ফকির নিজেদের লাঠির আঘাতেই আহত হয়েছে। মূলত আমাদেরকে তারা মারতে গিয়ে তারাই তাদেরকে আহত করেছে। আমি এই ঘটনার সাথে জড়িত নই।
এই বিষয়ে আহত নয়ন ফকিরের ভাই সাইদ ফকির বলেন, প্রতি বছরে আমরা ফকির কান্দির সবাই মিলে গরু কিনে ঈদে একসাথে ভাগাভাগি করে নেই। কিন্তু এইবার ফরহাদ একা গরু কিনতে চেয়েছিল। আমি তাকে জিজ্ঞাসা করেছি সমাজের বাইরে গিয়ে কেন তুমি এমনটা করতে চাইছো। বলার সাথে সাথেই ফরহাদ ফকির তার লোকজনকে নিয়ে পিটিয়ে আমার ভাই নয়ন এবং ভাতিজা সাগরকে আহত করেছে।
তিনি বলেন, নয়ন এবং সাগর আহত হয়েছে এমন খবর শুনে আমার পক্ষের লোকজন ক্ষুব্দ হয়ে ফরহাদের এবং মইনুদ্দিনের বাড়িতে সামান্য ভাংচুর চালিয়েছে। এর বেশি কিছু আর হয়নি। আর ফরহাদের বাড়ি এবং মইনুদ্দিন এর মুদি দোকানে কেউ লুটপাট চালাইনি। মূলত তারা নিজেরাই নিজেদের বাড়ির মালামাল সরিয়ে রেখে আমাদেরকে অভিযুক্ত করছে। আমাদেরকে ফাসাতে তারা নিজেরাই নিজেদের পুনরায় ভাংচুর চালিয়েছে।
এই বিষয়ে জানতে চাইলে তুলাসার ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মাহবুব মোর্শেদ টিপু মাদবর বলেন, লতাবাগের ফকিরকান্দি এলাকায় স্থানীয় দুটি পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এমন খবর পেয়ে আমি দ্রুত ঘটনস্থলে যাই। আহত দুইজনকে চিকিৎসার জন্য দ্রুত সদর হাসপাতালে পাঠাই। তারপর বড় ধরণের সংঘর্ষ এড়াতে, তাদেরকে জানাই তোমরা শান্ত থাকো। বিষয়টি আমরা স্থানীয়ভাবে মীমাংসা করে দেব।
এই বিষয়ে জানতে চাইলে পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) আবির হোসেন জানান, জাতীয় জরুরী সেবা ৯৯৯ মাধ্যমে জানতে পারি। উপজেলা তুলাসার ইউপির লতাবাগ এলাকায় স্থানীয় দুটি পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পাশাপাশি বাড়িঘর লুটপাট ও ভাংচুরের অভিযোগে রয়েছে। পরবর্তীতে অভিযোগকারীদের কে লিখিত অভিযোগ দিতে বলা হয়। এই ঘটনায় দুটি পক্ষ মঙ্গলবার বিকাল সাড়ে তিনটার দিকে থানায় দুটি অভিযোগ দায়ের করেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে। এই ঘটনায় দুজন আহত হয়েছেন। তবে আহতর ধরণ তেমনটা মারাত্মক নয়।

Share this news as a Photo Card


১২ অক্টোবর ২০২৬

ডামুড্যায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহ নিয়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

www.hongkar.com |
dailyhongkar