আজ , , ,

জাজিরায় ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

শরীয়তপুরের জাজিরা উপজেলায় অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তুহিন মাদবর (২৪) নামে এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
রোববার (৯ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে জাজিরা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের খোশাল শিকদার কান্দি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা কার্যালয়ের সহকারি উপ-পরিদর্শক নজরুল ইসলামসহ একটি রেইডিং টিম এলাকায় অভিযান চালায়। এসময় অভিযানের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তুহিন মাদবরকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে পরিহিত প্যান্টের সামনের ডান পকেট থেকে একটি পলিথিন প্যাকেটে থাকা কমলা রঙের ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ হাজার টাকা।
আটক তুহিন মাদবর জাজিরা পৌরসভার খোশাল শিকদার কান্দি এলাকার শহর আলী মাদবরের ছেলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় ইয়াবা ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় জাজিরা থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

Share this news as a Photo Card


১৮ আগস্ট ২০২৬

শরীয়তপুরে নকল পণ্য বিক্রি করায় এক বছরের কারাদন্ড, পণ্যসহ পিকাপ জব্দ

www.hongkar.com |
dailyhongkar