মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ খেলাফত মজলিস শরীয়তপুর সদর উপজেলা শাখা। ৫ মার্চ বৃহস্পতিবার পৌর অডিটোরিয়ামে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমদ। বিশেষ অতিথি ছিলেন শরীয়তপুর জেলা শাখার সভাপতি মাওলানা সাব্বির আহমদ উসমানী।
সংগঠনের সদর উপজেলা শাখার সভাপতি মাওলানা রিয়াজুল ইসলামের সভাপতিত্বে জেলা শাখার সহ-সভাপতি মাওলানা আব্দুল্লাহ আল মাহমুদ, মুফতি খবির উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক মো. দবির হোসেন শেখ, শরীয়তপুর সদর শাখার সাধারণ সম্পাদক মাওলানা আবুবকর, সাধারণ সম্পাদক শরীয়তপুর পৌরসভা শাখার সুলতান মাহমুদ খান সহ ১১ দলীয় নির্বাচনী জোটের নেতৃবৃন্দ ও সুধীজন উপস্থিত ছিলেন।
এই সময় প্রধান অতিথির বক্তব্যে মাওলানার মো: জালালুদ্দিন বলেন, বর্তমানে চাঁদাবাজী ও দখল বাজী বড় সমস্য হিসেবে চিহ্নিত হয়েছে। বর্তমানে ধর্ষণের প্রভাব বেড়ে চলেছে। আগে ধর্ষণ করে ধর্ষিতাকে ছেড়ে দেওয়া হত আর এখন ধর্ষণের পরে হত্যা করা হয়। বাবার কাছ থেকে মেয়েকে, দাদীর কাছ থেকে নাতনিকে তুলে নিয়ে ধর্ষণ করে হত্যা করছে। এই চাঁদাবাজী, দখলবাজী ও ধর্ষণ পরবর্তী হত্যা বন্ধ করতে হবে।
তিনি আরো বলেন, আমরা ৩ মাস সময় নিয়ে একটি জুলাই সনদ তৈরী করেছি। সেই সনদে ৩৩টি দল সাক্ষর করেছি। এই সনদের উপর ভিত্তি করে ১২ ফেব্রুয়ারী হ্যাঁ ভোট হয়েছিল। আজ হ্যাঁ ভোট জয়ী হয়েছে।