আজ , , ,

জাজিরায় অবৈধ ইটভাটায় ভ্রাম্যমান আদালতের অভিযান

শরীয়তপুরের জাজিরা উপজেলায় আইন লঙ্ঘন করে ইটভাটা পরিচালনার দায়ে মেসার্স কে কে ব্রিকস্ কে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার উত্তর কেবলনগর খান কান্দি এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, জেলা প্রশাসন শরীয়তপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত ঘোষের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালত ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩-এর ৫(২) ধারা লঙ্ঘনের প্রমান পায়। পরে একই আইনের ১৫(১)(খ) ধারায় ইটভাটাটিকে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তা আদায় করা হয়। আদালতে প্রসিকিউশন পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তর শরীয়তপুরের সহকারি পরিচালক রাসেল নোমান। এ সময় অভিযান চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে শরীয়তপুর জেলা পুলিশের একটি টিম সহযোগিতা করে।
এ বিষয়ে শরীয়তপুর পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক মো. রাসেল নোমান বলেন, পরিবেশগত ছাড়পত্র ও আইনগত শর্ত না মেনে ইটভাটা পরিচালনার দায়ে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ব্যাপারে জেলার বিভিন্ন স্থানে নজরদারি জোরদার করা হয়েছে। পরিবেশ রক্ষা ও জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card


৩১ জানুয়ারি ২০২৬

ডামুড্যায় হিন্দু সম্প্রদায়ের সাথে জামায়াত ইসলামীর প্রার্থীর নির্বাচনী সভা

www.hongkar.com |
dailyhongkar