আজ , , ,

মাছ চুরির অপবাদে যুবককে নির্যাতন, প্রধান আসামী র‌্যাবের হাতে গ্রেফতার

শরীয়তপুরের ডামুড্যায় মাছ চুরির অপবাদ দিয়ে সেলিম পাইক নামের যুবককে শারীরিক নির্যাতন চালিয়ে পা ভেঙে দেয়ার ঘটনায় অভিযুক্ত প্রধান আসামী শাহীন মাদবরকে গ্রেফতার করেছে র‌্যাব।
রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির সহায়তায় ঢাকার লালবাগ থানার পলাশীর মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, শরীয়তপুরের ডামুড্যা উপজেলার ইকুরি এলাকায় গত রোববার ভোরে মাছ চুরির অপবাদ দিয়ে ওই এলাকার সেলিম পাইককে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন চালিয়ে পা ভেঙে দেয় মাছের ঘের মালিক শাহিন মাদবর ও তাঁর সহযোগীরা। পিটিয়ে সেলিমকে মাটিতে ফেলে রাখা হয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে শরীয়তপুর সদর হাসপাতালে এনে ভর্তি করা হলে অবস্থার অবনতি হলে তাকে জাতীয় অর্থোপেডিক পঙ্গু হাসপাতাল প্রেরণ করে কর্তব্যরত চিকিৎসক। এঘটনায় সেলিমের বড় বোন মাকছুদা বেগম অভিযুক্ত শাহীন মাদবর ও জিসান ফকিরের নাম উল্লেখ ও চার থেকে পাঁচজনকে অজ্ঞাত আসামি করে থানায় মামলা দায়ের করেন। বিষয়টি নিয়ে কাজ শুরু করে র‌্যাব সদস্যরা। পরে রোববার দুপুরে র‌্যাব-৮ মাদারীপুর ও র‌্যাব-১০ লালবাগ থানার একটি যৌথ অভিযানিকদল গোপন সংবাদের ভিত্তি এবং তথ্য প্রযুক্তির সহায়তায় ঢাকার লালবাগ থানার পলাশীর মোড় এলাকা থেকে অভিযুক্ত প্রধান আসামী শাহীন মাদবরকে গ্রেফতার করেন।
বিষয়টি নিয়ে র‌্যাব-৮ মাদারীপুরের কোম্পানি কমান্ডার ও পুলিশ সুপার মীর মনির হোসেন বলেন, যুবককে নির্যাতন চালানোর ঘটনায় প্রধান আসামী শাহীন মাদবরকে ঢাকার পলাশীর মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। পরে তাকে ডামুড্যা থানায় হস্তান্তর করা হয়।

Share this news as a Photo Card


২৫ আগস্ট ২০২৬

কক্সবাজার সমুদ্র সৈকতে বিপিজেএফের পরিচ্ছন্নতা অভিযান

www.hongkar.com |
dailyhongkar